× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এডিনবার্গে পৌঁছেছে রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন

প্রবা ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৪ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১২:৫৯ পিএম

রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন বহনকারী গাড়িটি স্কটল্যান্ডের ব্যালাটার গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় শ্রদ্ধাজ্ঞাপন করেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন বহনকারী গাড়িটি স্কটল্যান্ডের ব্যালাটার গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় শ্রদ্ধাজ্ঞাপন করেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

রানী দ্বিতীয় এলিজাবেথের পতাকা-ঢাকা কফিন বালমোরাল ক্যাসেল থেকে ছয় ঘণ্টার পথ পাড়ি দিয়ে এডিনবার্গের হলিরুডহাউসের প্রাসাদে পৌঁছেছে।এ সময় প্রয়াত রানীকে শেষ শ্রদ্ধা জানাতে স্কটল্যান্ডের হাজার হাজার মানুষ পথের দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হলিরুডহাউস থেকে সোমবার কফিনটি এডিনবার্গে এসে পৌঁছায়। এর পর সেটি নেয়া হবে সেন্ট জাইলস ক্যাথেড্রালে। সেখান থেকে কফিনটি ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে।

এরপর বুধবার বাকিংহ্যাম প্যালেস থেকে নিয়ে যাওয়া হবে হাউজ অব পার্লামেন্টে। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অন্ত্যেষ্টিক্রিয়ার আগ পর্যন্ত কফিনটি এখানেই রাখা হবে।

রানীকে শ্রদ্ধা জানাতে যারা এসেছেন তাদের একজন ৬৯ বছর বয়সী এলিজাবেথ আলেকজান্ডার। তিনি ১৯৫৩ সালে রানীর মুকুট পরার দিনে জন্মগ্রহণ করেছিলেন। 

তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে কেউ বিদায় বলছে। এটি খুবই আবেগপূর্ণ বিষয়। তিনি পরিবারের সদস্যের মতো ছিলেন। আমাদের সুখ-দুঃখে তিনি আর আমাদের সঙ্গে থাকবেন না।’

১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর রানী দ্বিতীয় এলিজাবেথ রাজদণ্ড গ্রহণ করেন। তখন তার বয়স ছিল মাত্র ২৫। এক বছর পরে তার রাজ্যাভিষেক হয়েছিল।

আল-জাজিরার সংবাদাতা অ্যালান ফিশার বলেছেন, অনেক লোক যারা এখানে এতদিন ধরে জড়ো হয়েছে, দাঁড়িয়ে আছে এবং তারা বাড়ি ফিরে যাচ্ছে না। তাদের মতে, ‘এই মুহূর্তটি শেষ হয়নি।’ 

ফিশার আরও জানান, স্কটল্যান্ডের মানুষ সব রাজাকে পছন্দের জায়গায় রাখেনি। কিন্তু রানী দ্বিতীয় এলিজাবেথকে স্কটরা ভীষণ পছন্দ করেছিলেন। রানীর জন্য তাদের হৃদয়ে একটি বিশেষ শ্রদ্ধার জায়গা ছিল।

প্রবা/জিজি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা