× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়েতে ফাঁকা গুলি ছুড়ে পালাল নববধূ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৭:৪৬ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৯:০৬ পিএম

ভারতের উত্তর প্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন নববধূ। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন নববধূ। ছবি : সংগৃহীত

বিয়ের অনুষ্ঠানে অনেকে শখ করে ফাঁকা গুলি ছোড়েন। ভারতের উত্তর প্রদেশে সম্প্রতি এক নববধূ বিয়ের মঞ্চে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর ওই নববধূর বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। মামলার পর থেকে গ্রেপ্তারের ভয়ে পলাতক রয়েছেন নববধূ। 

সোমবার (১০ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, বিয়ে অনুষ্ঠানে বা অন্য কোনো কিছু উদযাপন করতে গিয়ে অনেকে ফাঁকা গুলি ছোড়েন। এতে করে অনেক সময় দুর্ঘটনা ঘটে। তাই ওই নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক রয়েছেন। 

ভারতের আইন অনুযায়ী, কেউ তাড়াহুড়ো করে বা অবহেলা করে ফাঁকা গুলি ছুড়লে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এতে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে যে ফাঁকা গুলি ছুড়বে তার জরিমানা বা জেল অথবা উভয় দণ্ড হতে পারে। 

২০১৬ সালে উত্তর প্রদেশের রাজধানী লখনৌর আদালত ফাঁকা গুলি ছোড়ার প্রতিটি ঘটনা তদন্তের নির্দেশ দেন। পুলিশি মামলা না হলেও স্থানীয় প্রশাসনকে ওই ধরনের ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়। 

গত সপ্তাহে মহারাষ্ট্রে বিয়ের অনুষ্ঠানে ফাঁকা গুলি ছুড়তে গিয়ে আহত হন এক নবদম্পতি।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা