× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরের ঠোঁটে চুম্বন করে ক্ষমা চাইলেন দালাই লামা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৬:২৬ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৭:১৭ পিএম

তিব্বতীয় বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু দালাই লামা। মার্চে একটি অনুষ্ঠানে। ছবি : সংগৃহীত

তিব্বতীয় বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু দালাই লামা। মার্চে একটি অনুষ্ঠানে। ছবি : সংগৃহীত

তিব্বতীয় বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু দালাই লামা এক কিশোরকে ঠোঁটে চুম্বন করার ঘটনায় ক্ষমা চেয়েছেন। সোমবার (১০ এপ্রিল) দালাই লামার কার্যালয়ের এক বিবৃতিতে ওই ক্ষমা চাওয়া হয়। 

গত ফেব্রুয়ারিতে হিমাচল প্রদেশের ধর্মশালার প্যাগোডার একটি অনুষ্ঠানে তিনি ওই কিশোরকে চুম্বন করেন। চুম্বনের পর ওই কিশোরকে নিজের জিহ্বা চুষতে বলেন দালাই লামা। 

গার্ডিয়ান জানায়, ওই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, কিশোর শিক্ষার্থীদের একটি গ্রুপ নিয়ে অনুষ্ঠান করছিলেন দালাই লামা। 

এ সময় একটি কিশোর মাইক্রোফোনে কথা বলতে মঞ্চে আসেন। ওই কিশোর দালাই লামাকে জিজ্ঞাস করেন, আমি কি আপনাকে একটি হাগ দেব বা জড়িয়ে ধরব।  

তখন ৮৭ বছর বয়সি দালাই লামাই ওই কিশোরকে তার আসনের কাছে আসতে বলেন। এরপর তার মুখ ধীরে ধীরে কিশোরের গালের দিকে নিয়ে যান। অতঃপর বলেন, প্রথমে এখানে। চুমুর পর একটি হাগ দেন কিশোর। 

কিন্তু দালাই লামা কিশোরকে ধরে রেখে বলেন, এখানেও। এটা বলে কিশোরের ঠোঁটে একটি চুমু দেন। তারপর দালাই লামা বলেন, আমার জিহ্বাটা একটু চুষো। এরপর ওই কিশোরের জিহ্বা কামড়ে থাকেন তিনি। কিন্তু কিশোরটি কিছুক্ষণের মধ্যেই দৌড়ে চলে যাওয়ার উপক্রম করেন।  

কিশোর দৌড় দিতে চাইলে দালাই লামা হেসে ওঠেন। ওই কিশোরকে আরেকটি হাগ দেওয়ার জন্য টান দেন। এতে করে দর্শকেরাও হেসে ওঠেন। 

শেষ হাগের আগে কিশোরটিকে দালাই লামা বলেন, যারা শান্তি ও সুখের জন্য কাজ করে, তাদের খেয়াল কোরো। ওইসব মানুষকে অনুসরণ কোরো না, যারা সব সময় অন্য মানুষকে হত্যা করে। 

ওই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অধিকাংশ মানুষ ওই ঘটনাকে ‘অযথার্থ’, ‘বিরক্তিকর’ ও ‘কলঙ্কজনক‘ বলে মন্তব্য করেন। 

সাধারণের ক্ষোভ প্রকাশের পর দালাই লামার কার্যালয়ের বিৃবতিতে বলা হয়, ওই কিশোর ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন সর্বোচ্চ ধর্মীয় গুরু। পাশাপাশি সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা ভক্ত ও বন্ধুদের কাছেও নিজের কাজ ও কথার জন্য ক্ষমা চেয়েছেন তিনি। 

বিবৃতিতে আরও বলা হয়, যারা তার সঙ্গে দেখা করতে আসেন, তাদের সঙ্গে নির্দোষ ও আনন্দদায়ক উপায়ে মজা করেন দালাই লামা। এমনকি জনসম্মুখেও তিনি এ ধরনের আচরণ করেন। তবে ওই কিশোরের ঘটনায় তিনি অনুতপ্ত। 

১৯৫৯ থেকে ভারতে বসবাসকারী দালাই লামা ইতঃপূর্বেও এক মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। ২০১৯ সালে তিনি মন্তব্য করেছিলেন, আমার উত্তরসূরি একজন নারী হলে আমি তার দিকে বেশি আকৃষ্ট হতাম। 

সূত্র : গার্ডিয়ান 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা