× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে দুজনের মৃত্যু, নিখোঁজ ২০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৪:৫৬ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৫:২৯ পিএম

প্রতীকী ছবি : সংগৃহীত

প্রতীকী ছবি : সংগৃহীত

তিউনিসিয়া ও ইতালির মধ্যবর্তী ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত দুজনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন।

জার্মান সাহায্য সংস্থা রেসকিউশিপ রবিবার এ খবর জানিয়েছে।

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাডুবির এটি সর্বশেষ ঘটনা।

রেসকিউশিপের স্টিফেন সেফার্ট বলেছেন, তাদের জাহাজ নাদির আরও ২২ জনকে উদ্ধার করে ইতালির ল্যাম্পদুসা দ্বীপে নিয়ে গেছে।

নাদিরের ক্যাপ্টেন জানিয়েছেন, উদ্ধার হওয়া নারী, পুরুষ ও শিশুরা ক্যামেরন, আইভরিকোস্ট ও মালির।

সেফার্ট জানান, তিউনিসিয়া ছাড়ার সময় নৌকাটিতে ৪০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।

ইতালির বার্তা সংস্থা এএনএসএ বলেছে, যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে নয়জন নারী রয়েছেন।

তবে সংস্থাটি নিখোঁজের সংখ্যা ১৮ বলে উল্লেখ করেছে।

উল্লেখ্য, গত কয়েক দিনে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ল্যাম্পদুসা দ্বীপে এসে পৌঁছেছেন।

তিউনিসিীয় উপকূল থেকে এ দ্বীপের দূরত্ব প্রায় দেড়শ কিলোমিটার।

সূত্র : ফ্রান্স২৪

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা