× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়েমেনে শান্তি আলোচনায় সৌদি ও ওমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৩:২১ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৩:৩৩ পিএম

ওমানের প্রতিনিধি দল শনিবার ইয়েমেনে পৌঁছান। ছবি : আলজাজিরা

ওমানের প্রতিনিধি দল শনিবার ইয়েমেনে পৌঁছান। ছবি : আলজাজিরা

ইয়েমেনের নয় বছরের সংঘাতের মীমাংসা করার আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি ও ওমানের প্রতিনিধিরা ইয়েমেনের রাজধানী সানায় হুথি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। হুথি পরিচালিত মিডিয়া বিষয়টি নিশ্চিত করেছে।

ওমানের মধ্যস্থতায় রিয়াদ ও সানার মধ্যে আলোচনা উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে বলে জানা গেছে।

হুথি নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা জানিয়েছে, গত শনিবার গভীর রাতে সৌদি ও ওমানের প্রতিনিধিরা হুথি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাতের সঙ্গে আলোচনা করেছেন।

এ সময় ইয়েমেনি বন্দরগুলোয় বৈরিতার অবসান চেয়েছে সৌদি। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন ‘অবরোধ’ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন হুথিপ্রধান।

সাবা আরও জানিয়েছে, ইয়েমেনের প্রেসিডেন্ট মাশাত পুনর্ব্যক্ত করেছেন যে, তার দেশ একটি ‘সম্মানজনক শান্তি’ চায় এবং ইয়েমেনিরা ‘স্বাধীনতা’ চায়।

মোহাম্মদ আল-বুকাইতি নামে এক হুথি নেতা এর আগে টুইটারে বলেছিলেন যে, সৌদি এবং ওমানের কর্মকর্তারা এ অঞ্চলে একটি ব্যাপক ও স্থায়ী শান্তি অর্জনের উপায় নিয়ে আলোচনা করবেন।

তিনি বলেন, হুথি এবং সৌদি আরবের মধ্যে একটি সম্মানজনক শান্তি অর্জন করা হবে।

তিনি আরও বলেন, ‘এটি উভয় পক্ষের জন্যই একটি বিজয় এবং ‘শান্তিপূর্ণ পরিবেশ সংরক্ষণ।’ 

তিনি অতীত ভুলে এগিয়ে যাওয়ার পদক্ষেপ নেওয়ার জন্য সব পক্ষকে আহ্বান জানান।

ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সানায় সৌদি ও ওমানের নেতাদের আলোচনাসহ চলমান প্রচেষ্টার প্রশংসা করেছেন।

তিনি বলেছেন, ‘দীর্ঘস্থায়ী শান্তির দিকে ধাবিত হওয়ার চেষ্টার অগ্রগতি হয়েছে।’

সৌদি আরবের কাছ থেকে অবশ্য তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কাতারের রাজধানী দোহা থেকে আলজাজিরার হাশেম আহেলবারা তার প্রতিবেদনে বলেছেন, ‘ইয়েমেনের রাজনৈতিক ল্যান্ডস্কেপ জটিল হলেও আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করা যেতে পারে।

তিনি বলেন, ‘ওই রাজনৈতিক মীমাংসার জন্য সব পক্ষকে একত্র করতে জাতিসংঘ অনেক দিন ধরেই চেষ্টা করছে।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা