× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈরুতে বৈঠক করলেন হিজবুল্লাহ ও হামাস নেতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১২:২২ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১২:২৭ পিএম

হিজবুল্লাহর মিডিয়া অফিসে গত রবিবার বৈঠকে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ এবং হামাস প্রধান ইসমাইল হানিয়াসহ অন্যান্যরা। ছবি : এএফপি

হিজবুল্লাহর মিডিয়া অফিসে গত রবিবার বৈঠকে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ এবং হামাস প্রধান ইসমাইল হানিয়াসহ অন্যান্যরা। ছবি : এএফপি

সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও হামাসের নেতা বৈরুতে এক বৈঠকে মিলিত হয়েছেন। ইসরাইলের বিরুদ্ধে ‘বিরোধীদের  প্রস্তুতি’ নিয়ে তারা বৈঠকটি করেন।

হিজবুল্লাহর এক বিবৃতিতে গত রবিবার এ তথ্য জানানো হয়েছে।

গাজা শাসনকারী ফিলিস্তিনের ইসলামী আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া গত বুধবার থেকে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থান করছেন।

এর পরদিনই ইসরাইল ইরান সমর্থিত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দক্ষিণ লেবানন থেকে তার ভূখণ্ডের দিকে ৩৪টি রকেট নিক্ষেপের জন্য হামাসকে দায়ী করেছে। 

উপকূলীয় ছিটমহল থেকে ইসরাইলকে লক্ষ্য করে রকেট ছোড়ার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনী গত শুক্রবার ভোরে দক্ষিণ লেবানন ও গাজা- উভয়দিকে হামলা চালায়।

এদিকে হিজবুল্লাহপ্রধান হাসান নসরুল্লাহের সঙ্গে বৈঠককালে ইসমাইল হানিয়া উভয় গ্রুপের সদস্যদের মধ্যে সহযোগিতা এবং সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে ইসরাইলের বিরুদ্ধে ‘বিরোধীদের প্রস্তুতি’ নিয়ে আলোচনা করেন।

‘বিরোধী’ বলতে লেবানিজ, ফিলিস্তিনি, সিরীয়সহ ইসরাইলের বিরোধিতাকারী ইরান সমর্থিত অন্যান্য গ্রুপকে বুঝানো হয়েছে।

উভয়ে ঠিক কখন বৈঠক করেছেন সে কথা উল্লেখ না করে বিবৃতিতে আরো বলা হয়েছে, উভয় পক্ষের নেতারা জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি হামলা এবং পশ্চিম তীর ও গাজায় প্রতিরোধ আরো জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করেছেন।

উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী গত বুধবার মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদে হামলা চালায়। তারা বলছে, ভোরের আগে মসজিদের ভেতরে ব্যারিকেড তৈরি করা ‘আইনলঙ্ঘনকারী তরুণ ও মুখোশধারী আন্দোলনকারীদের’ বের করে দেয়ার জন্যই তারা এ হামলা চালিয়েছে।

সূত্র : দ্য হিন্দু

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা