× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ার বিমান হামলার নিন্দা জানালেন জেলেনস্কি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১১:৪৯ এএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১২:০২ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

অর্থোডক্স গির্জার পাম সানডে পালনের সময় পরিচালিত রাশিয়ান বিমান হামলার নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

ওই বিমান হামলায় ৫০ বছর বয়সি ব্যক্তি এবং তার ১১ বছর বয়সি মেয়ে নিহত হয়েছেন।

জেলেনস্কি এক ভিডিও ভাষণে বলেছেন, ‘সন্ত্রাসী রাষ্ট্র পাম সানডেকে এভাবেই পালন করে। এভাবেই রাশিয়া নিজেকে বিশ্ব থেকে আরও বেশি বিচ্ছিন্ন করে ফেলছে।’

ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা বলেছে, রাশিয়ার বাহিনী দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় একটি আবাসিক ভবনে হামলার পর ওই ব্যক্তি ও তার মেয়ে নিহত হন।

নিহতের স্ত্রীকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ওই বিমান হামলার মাধ্যমে জাপোরিঝিয়ায় ৭০ হাজার টন জ্বালানি ধ্বংস করেছে। 

সেই সঙ্গে মস্কো এটাও দাবি করেছে যে, জাপোরিঝিয়া এবং দোনেৎস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ এবং কামান সংরক্ষণের গুদামগুলো ধ্বংস করেছে।

অন্যদিকে, জেলেনস্কি পূর্বে অবস্থান রক্ষাকারী সামরিক ইউনিটগুলোর প্রশংসা করে আশা প্রকাশ করেছেন যে, পরবর্তী রবিবার যেকোনো একটি সময়ে ওই পাম সানডে পালন করা হবে।

ইউক্রেনের ৪৩ মিলিয়ন লোকের বেশিরভাগই অর্থোডক্স খ্রিস্টান, যারা রোমান সম্রাট জুলিয়াস সিজারের ডিজাইন করা জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে। 

ওই ক্যালেন্ডার অনুযায়ী পশ্চিমা খ্রিস্টানদের চেয়ে এক সপ্তাহ পরে ইস্টার সানডে উদযাপন করে তারা।

ক্যাথলিক গির্জার প্রধান পোপ ফ্রান্সিস তার ঐতিহ্যবাহী ইস্টার সানডের প্রার্থনায় ইউক্রেনে আহতদের এবং যারা প্রিয়জন হারিয়েছেন তাদের মন শক্ত করে কিয়েভের জনগণকে শান্তির দিকে যাত্রায় সহায়তা করতে এবং আলো ছড়িয়ে দেওয়ার জন্য ঈশ্বরের প্রতি অনুরোধ জানিয়েছেন।

ইউক্রেনের সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় রাশিয়ান বাহিনীর ৪০টিরও বেশি আক্রমণ প্রতিহত করেছে। 

যার ফলে পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের পশ্চিমের অঞ্চলগুলোতে মস্কোর অগ্রগতি ব্যর্থ হয়েছে।

প্রসঙ্গত, দোনেৎস্কের একটি শহর বাখমুত ১৩ মাসের যুদ্ধের দীর্ঘতম যুদ্ধের স্থান। 

বিশ্লেষকরা বলছেন, বাখমুতকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং ভারী সুরক্ষিত শহর এবং ডোনবাস অঞ্চল যেমন চাসিভ ইয়ার, ক্রামতোর্স্ক এবং স্লোভিয়ানস্ক দখল করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গ্রহণ করেছে ক্রেমলিন।

কিন্তু, ইউক্রেনীয় কর্মকর্তারা বারবার রুশ আক্রমণের বিরুদ্ধে বাখমুতকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

তবে জেলেনস্কি স্বীকার করেছেন যে, ঘেরাও হওয়ার ঝুঁকিতে থাকলে সেনাদের ফিরিয়ে নেওয়া হতে পারে।

খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, আবাসিক এলাকায় একাধিক রকেট লঞ্চারের আঘাতে গত রবিবার কুপিয়ানস্ক শহরে দুই ব্যক্তি মারা গেছেন।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা