× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১০:৫৭ এএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১১:০৩ এএম

ফ্রান্সের আল্পস পর্বতমালা। ছবি: সংগৃহীত

ফ্রান্সের আল্পস পর্বতমালা। ছবি: সংগৃহীত

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানান, আল্পসের  দক্ষিণ-পশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে আরমানসেট হিমবাহে রবিবার (৯ এপ্রিল) দুপুরে এ তুষারধস হয়।

হাউট-সাভোইয়ের স্থানীয় কর্তৃপক্ষের মুখপাত্র ইমানুয়েল কোকান্ড বলেন, নিহতরা পর্বতারোহী বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ৩ হাজার ২৫ মিটার এলাকাজুড়ে এ তুষারধস হয়। তবে কী কারণে তুষারধস হলো তা তদন্ত করা হচ্ছে।

এ ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ একটি টুইট বার্তা প্রকাশ করেন। তাতে তিনি বলেন, উদ্ধারকারী পরিষেবাগুলো আরও কেউ হতাহত হয়েছে কি না তা খুঁজতে অভিযান চালিয়ে যাচ্ছে।

বার্তায় তিনি ভূমিধসে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা