× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহারাষ্ট্রে ঝড়ে গাছ উপড়ে একসঙ্গে অন্তত সাতজনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ০৯:০৮ এএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১০:৫১ এএম

ভারতে মহারাষ্ট্র রাজ্যে ঝড়ের সময় একটি টিনের চালায় বিশাল নিমগাছ উপড়ে পড়ে। ছবি : সংগৃহীত

ভারতে মহারাষ্ট্র রাজ্যে ঝড়ের সময় একটি টিনের চালায় বিশাল নিমগাছ উপড়ে পড়ে। ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র রাজ্যে ঝড়ের সময় টিনের চালায় বিশাল গাছ উপড়ে পড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। রবিবার (৯ এপ্রিল) রাজ্যের আকোলা জেলায় এ দুর্ঘটনা ঘটে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে আকোলায় একটি মন্দিরের সামনে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। এমন সময় প্রবল বাতাস ও ঝড় শুরু হলে ভক্তরা একটি টিনের চালার নিচে আশ্রয় নেন। তখন একটি পুরোনো নিমগাছ ওই চালার ওপর ভেঙে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টিনের চালার নিচে ৩৫ থেকে ৪০ জন লোক চাপা পড়েন এবং সাতজন প্রাণ হারান। এতে আহত আরও পাঁচজনকে আকোলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি পরিষেবাগুলো উদ্ধার অভিযানে তৎপর হয়ে পড়ে।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে।

ফড়নবিস এ ঘটনাকে বেদনাদায়ক উল্লেখ করে আরও বলেন, ‘আকোলা জেলার পারাসে কিছু লোক একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য জড়ো হওয়ার সময় টিনের চালায় একটি গাছ পড়ে কিছু ভক্ত নিহত হয়েছেন। আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। কালেক্টর এবং পুলিশ সুপার অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের সময়মতো চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আমরা প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

তিনি আরও জানান, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা