× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় নিহত প্রায় ৪৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ০৯:৫৯ এএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ১১:০৮ এএম

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সন্ত্রাসী হামলায় প্রায় ৪৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সন্ত্রাসী হামলায় প্রায় ৪৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সন্ত্রাসী হামলায় প্রায় ৪৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।  বৃহস্পতিবারের (৬ এপ্রিল) দুটি মারাত্মক হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

নাইজার সীমান্তের কাছে সাহেল অঞ্চলের কৌরাকাউ ও টন্ডোবি গ্রামে ওই জোড়া হামলার ঘটনা ঘটে।  ওই এলাকাগুলোয় সহিংসতার ঘটনা খুব সাধারণ বিষয়। আর আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত জঙ্গি গোষ্ঠীগুলো এ অঞ্চলে বেশ সক্রিয়।

তবে এখন অবধি কোনো গোষ্ঠী এ হামলা চালানোর কথা স্বীকার করেনি। যদিও এ হামলার জন্য কর্মকর্তারা সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করেছেন।

সাহেল অঞ্চলের লেফটেন্যান্ট-গভর্নর রোডলফ সোরঘো এ হামলাকে ঘৃণ্য ও বর্বর উল্লেখ করে বলেন, এতে আরও গ্রামবাসী আহত হয়েছেন। তবে কতজন তা স্পষ্ট করে জানাননি।

সোরঘো আরও বলেন, ওই এলাকাগুলোর পরিস্থিতি স্থিতিশীল করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

একজন বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে জানান, বিশাল সংখ্যক সন্ত্রাসী গ্রামে ঢুকে পড়ে। এরপর তিনি সারা রাত ধরে গুলির শব্দ শুনতে পান। শুক্রবার সকালে আমরা দেখতে পাই রাতের হামলায় কয়েক ডজন মানুষ মারা গেছেন।

এএফপি আরও জানিয়েছে, কয়েকদিন আগে গবাদিপশু চুরির চেষ্টাকারী দুই সন্ত্রাসীকে পিটিয়ে হত্যার প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতের হত্যাকাণ্ডটি সেতেঙ্গা গ্রামের কাছে ঘটেছিল, যেখানে গত জুনে কয়েক ডজন লোক নিহত হয়।

২০১৩ সাল থেকে বুরকিনা ফাসো ও এর প্রতিবেশী দেশগুলো জিহাদি বিদ্রোহের মুখোমুখি হয়েছে। আর এ সহিংসতার কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং দুই লাখেরও বেশি বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া সহিংসতার কারণে দেশেটিতে উল্লেখযোগ্য রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা