× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিটেনের নতুন রাজাকে জিনপিংয়ের অভিনন্দন

প্রবা ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৬ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২ ১৯:০০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রিটিশ সিংহাসনে সদ্য-অধিষ্ঠিত রাজা তৃতীয় চার্লসকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া রবিবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার পাঠানো হয় এ শুভেচ্ছাবার্তা।

বার্তায় জিনপিং বলেন, তিনি দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব উন্নত করতে এবং বৈশ্বিক সমস্যাগুলো নিয়ে আলোচনা জোরদার করতে রাজা চার্লসের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

অভিনন্দন বার্তায় জিনপিং এ বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী পূরণ হতে চলেছে বলে উল্লেখ করেন।

বিগত এক দশকে লন্ডন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক বেশ খারাপ হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস চীনের অন্যতম কঠোর সমালোচক।

প্রবা/এনএস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা