× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত সফরে আসছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১৬:৪১ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১৭:৩৩ পিএম

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা। ছবি : সংগৃহীত

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা। ছবি : সংগৃহীত

ভারত সফরে আসছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রবিবার (৯ এপ্রিল) নয়াদিল্লি পৌঁছবেন তিনি। 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ সেনার হামলা শুরুর পরে এই প্রথম ইউক্রেনের কোনও মন্ত্রী ভারত সফরে আসছেন।

চার দিনের সফরে জাপারোভা ভারতের পররাষ্ট্র সচিব বিনয়মোহন কাওয়াত্রা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি, উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিসরিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। 

জাপারোভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানাবেন বলে ধারণা করা হচ্ছে। 

কূটনৈতিক সূত্রের খবর, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ভারতের নৈতিক সমর্থন এবং মানবিক সহায়তাও চাইতে পারেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযানের নির্দেশ দেওয়ার এক মাস পরেই ভারত সফরে এসেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছিল তার। 

তাৎপর্যপূর্ণভাবে এখনও যুদ্ধ নিয়ে মস্কোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর জাতিসংঘে আনা কোনো প্রস্তাবই সমর্থন করেনি ভারত।

যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একাধিকবার ফোনে প্রধানমন্ত্রী মোদির কথা হয়েছে।

যুদ্ধ থামানোর জন্য ভারতের সহায়তাও চেয়েছেন জ়েলেনস্কি। 

প্রায় তিন দশক আগে সোভিয়েত প্রজাতন্ত্র ভেঙে নতুন রাষ্ট্র হিসেবে ইউক্রেনের আত্মপ্রকাশের পর থেকেই কিয়েভের সঙ্গে নয়াদিল্লির সুসম্পর্ক রয়েছে। 

কিন্তু প্রতিরক্ষাসহ একাধিক ক্ষেত্রে রাশিয়ার নির্ভরতার কথা মাথায় রেখিই যুদ্ধ নিয়ে ভারসাম্যের কূটনীতিতেই সাউথ ব্লক হাঁটবে নয়াদিল্লি।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা