× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যেভাবে রানীকে শেষ বিদায় জানাবে যুক্তরাজ্য

প্রবা ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৩ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বালমোরাল প্রাসাদ ছেড়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ। এর মধ্য দিয়ে শুরু হলো রানীর অন্তিম যাত্রা। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর জনসাধারণের শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় রানীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর)  স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান ৯৬ বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথ। 

ব্রিটেন কীভাবে রানীকে শেষ শ্রদ্ধা জানানোর পরিকল্পনা করেছে, তা বিস্তারিত জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

১১ সেপ্টেম্বর, রবিবার

রানীর মৃত্যুর পর তার মরদেহ রাখা হয় স্কটল্যান্ডে তার প্রিয় বালমোরাল প্রাসাদের বলরুমে। রবিবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় এডিনবার্গের উদ্দেশে রওনা হয় রানীর মরদেহ। সড়কপথে ছয় ঘণ্টা যাত্রা শেষে ১৮০ মাইল দূরত্বের এডিনবরার হলিরুডহাউস প্রাসাদে পৌঁছাবে রানীর কফিন। এটি স্কটল্যান্ডে ব্রিটিশ রাজপরিবারের সরকারি আবাস। মরদেহটি অ্যাবারডিন ও ডান্ডি শহরের মধ্য দিয়ে সড়কপথে ভ্রমণ করে বিকাল ৪টায় হলিরুডহাউস প্রাসাদে পৌঁছাবে। কফিনের যাত্রাপথে সতর্ক নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এ সময় মরদেহ বহনকারী যানকে লক্ষ্য করে দর্শনাথীদের ফুল ছুড়তে নিষেধ করা হয়েছে।

হলিরুডহাউসে পৌঁছানোর পর রানীর মরদেহ সিংহাসন রুমে রাখা হবে।

১২ সেপ্টেম্বর, সোমবার

সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় নতুন রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলা পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকারদের কাছ থেকে সমবেদনা গ্রহণ করবেন। এরপর বিবৃতি দেবেন।

এরপর এ রাজ দম্পতি হলিরুডহাউস প্রাসাদে যাত্রা করবেন। যেখানে তিনি প্রতীকীভাবে শহরের চাবি গ্রহণ করবেন, যা তাকে আবার ফিরিয়ে দিতে হবে।

বিকালে রাজা ও অন্য রাজপরিবারের সদস্যরা এডিনবার্গের রয়্যাল মাইল থেকে সেন্ট জাইলস ক্যাথেড্রাল পর্যন্ত রানীর কফিন বহন করার একটি মিছিলে অংশ নেবেন। এরপর একটি ধর্মীয় সভায় যোগ দেবেন তারা। মঙ্গলবার পর্যন্ত রানীর মরদেহ এখানেই রাখা হবে। সেখানে রানীর কফিন দেখার সুযোগ করে দেওয়া হবে জনসাধারণকে।

স্কটল্যান্ডে রাজা ও তার স্ত্রীর সঙ্গে থাকবেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসও।

১৩ সেপ্টেম্বর, মঙ্গলবার

বিকালে রানীর মরদেহ নেওয়া হবে বাকিংহাম প্যালেসে। এ সময়ে রয়্যাল এয়ার ফোর্সের ফ্লাইটে তার সঙ্গে থাকবেন রানীর কন্যা প্রিন্সেস রয়্যাল অ্যান। বাকিংহাম প্যালেসের বো রুমে তার মরদেহ রাখা হবে।

১৪ সেপ্টেম্বর, বুধবার

বুধবার বিকালে বাকিংহাম প্যালেস থেকে পার্লামেন্টের ওয়েস্টমিনস্টার হলে নেওয়া হবে রানীর মরদেহ। মরদেহ আসার পর ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি সংক্ষিপ্ত একটি অনুষ্ঠান পরিচালনা করবেন। এ সময় নতুন রাজাও উপস্থিত থাকবেন। শেষকৃত্যের আগে চার দিন তার মরদেহ এখানেই রাখা হবে। সেখানে সর্বসাধারণ রানীকে শেষবারের মতো দেখতে পারবেন এবং শেষ শ্রদ্ধা জানাবেন।

১৯ সেপ্টেম্বর, সোমবার

১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হবে। রাজপরিবারের সদস্য, রাজনীতিবিদ ও বিশ্বনেতারা অংশ নেবেন রানীর শেষকৃত্যে। এ ছাড়া বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ তা দেখবে বলেও আশা করা হচ্ছে।

রানীকে তার স্বামী প্রিন্স ফিলিপ, তার বোন প্রিন্সেস মার্গারেট এবং তাদের মা এলিজাবেথ ও বাবা ষষ্ঠ জর্জের পাশে কিং জর্জ ষষ্ঠ মেমোরিয়াল চ্যাপেলে দাফন করা হবে।

প্রবা/এনএস/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা