× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেল আবিবে গাড়ির ধাক্কায় ১ পর্যটক নিহত, আহত ৭

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১১:১১ এএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১১:২৩ এএম

উল্টে পড়ে আছে হামলাকারী গাড়ি। ছবি : সংগৃহীত

উল্টে পড়ে আছে হামলাকারী গাড়ি। ছবি : সংগৃহীত

তেল আবিবের একটি সমুদ্র সৈকতের কাছে সন্দেহভাজন গাড়ির ধাক্কায় এক ইতালীয় পর্যটক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইতালির নিহত ওই নাগরিককে আলেসান্দ্রো পারিনি বলে শনাক্ত করেছে ইসরাইল।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি উল্টে গেছে এবং একজন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা গুলি চালাচ্ছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে অফিসাররা গুলি করে হত্যা করেছে।

গত শুক্রবার (৭ এপ্রিল) প্রথমে অধিকৃত পশ্চিমতীরে গুলিতে দুই ব্রিটিশ-ইসরায়েলি বোন নিহত এবং তাদের মা আহত হওয়ার পরে এই হামলা চালানো হয়।

তেল আবিব পুলিশ জানিয়েছে, ৪৫ বছর বয়সি এক ব্যক্তি শহরের সমুদ্র সৈকতের বোর্ডওয়াক ধরে একটি কিয়া গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি চার্লস ক্লোর গার্ডেনের মাঠে উল্টে যাওয়ার আগে বেশ কয়েকজন পথচারীকে আঘাত করে।

তারা বলেছেন, গাড়ির চালক তাকে দেখে রাইফেলের মতো একটি বস্তু হাতে নেওয়ার চেষ্টা করলে তাকে গুলি করেন হট্টগোল শুনে সেখানে ছুটে যাওয়া এক পুলিশ কর্মকর্তা।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে, অভিযুক্ত বাদে হামলায় মোট আটজন হতাহত হয়েছেন এবং তারা সবাই পর্যটক।

এতে বলা হয়, আহতদের মধ্যে তিনজন মাঝারি আঘাত পেয়েছেন এবং চারজন হালকা আঘাত পেয়েছেন।

এই ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি টুইটারে লিখেছেন, ‘আলেসান্দ্রো পারিনির মৃত্যুতে আমি গভীর দুঃখ প্রকাশ করছি। এই হামলা কাপুরুষোচিত।’

ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সন্ত্রাস দমনের প্রচেষ্টার অংশ হিসেবে পুলিশ ও সেনা সংরক্ষিত কর্মীদের একত্রিত করেছেন।

নেতানিয়াহু পশ্চিমতীরে গুলির স্থানও পরিদর্শন করেছেন।

দক্ষিণ লেবানন ও গাজা উপত্যকায় ফিলিস্তিনি জঙ্গিগোষ্ঠী হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটে।

দেশটির সেনাবাহিনী বলেছে, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) যারা লেবানন থেকে উত্তর ইসরায়েলে ৩৪টি রকেট ছুড়েছে, গাড়ি হামলা চালিয়েছে।

তবে, লেবাননভিত্তিক হামাস নিশ্চিত করেনি যে তারা ওই রকেট ছুড়েছে। তবে সংগঠনটির নেতা ইসমাইল হানিয়াহ ওই সময় লেবাননের রাজধানী বৈরুত সফর করছিলেন।

হানিয়াহ তখন বলেছিলেন, ‘ইসরায়েলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনিরা তাদের অস্ত্র অন্যদিকে মুখ করে বসে থাকবে না।’

এই সপ্তাহের শুরুতে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযানের দুই রাতের পরেও সেখানে উত্তেজনা চলছে।

অভিযানগুলোতে মসজিদের ভিতরে ফিলিস্তিনিদের সঙ্গে সহিংস সংঘর্ষের সূত্রপাত করে এবং পুরো অঞ্চলে ক্ষোভের সৃষ্টি করে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা