× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের গুলিতে নিহত ২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১২:৩৪ পিএম

ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। ছবি : সংগৃহীত

ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি বাসভবনে বন্দুক হামলায় দুজন নিহত এবং একজন আহত হয়েছে।

আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছে  কলোরাডো কর্তৃপক্ষ

লেকউড পুলিশ বিভাগ জানায়, কলোরাডো রাজ্যের রাজধানী ডেনভারে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত লেকউড সিটিতে স্থানীয় সময় বেলা ১১ টা ৫২ মিনিটে বন্দুক হামলার খবর পেয়ে ওই বাসভবনে যায় তারা

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘তারা ঘটনাস্থলে পৌঁছে সেখানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।’

পুলিশের ওই বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়।

বাকি দুজনকে হাসপাতালে নেওয়ার পর সেখারে একজন মারা যায়।

বেঁচে যাওয়া আহত ব্যক্তির শারিরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

পুলিশের ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘বন্দুক হামলার শিকার হওয়া এ তিনজনের মধ্যে সম্পর্কের প্রকৃতি এখনো জানা যায়নি। তবে এটা স্পষ্ট যে কোন না কোনভাবে তারা একে অপরের পরিচিত ছিল।’

গোয়েন্দারা ধারণা করছেন, এই বন্দুক হামলায় চতুর্থ পক্ষ জড়িত রয়েছে, যারা পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

পুলিশ জানায়, চতুর্থ পক্ষেরও কেউ গুলিবিদ্ধ হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এ বন্দুক হামলার ব্যাপারে জোরালো তদন্ত চলছে।

সূত্র : ট্রেন্ড নিউজ এজেন্সি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা