× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপর্যয়ের শঙ্কায় জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের শেষ চুল্লিও বন্ধ

প্রবা ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২ ১৪:০১ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৩ পিএম

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রসি।

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রসি।

বিকিরণ বিপর্যয়ের আশঙ্কা অব্যাহত থাকায় সুরক্ষাব্যবস্থা হিসেবে ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। প্ল্যান্টের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সংস্থা এনারগোঅটম রবিবার জানিয়েছে, গ্রিড থেকে ৬ নম্বর পাওয়ার ইউনিটটি সংযোগ বিচ্ছিন্ন করার পর চুল্লিটির কাজ ‘সম্পূর্ণভাবে বন্ধ’ হয়ে গেছে।

এনারগোঅটম তাদের একটি বিবৃতিতে বলেছে, ‘পারমাণবিক কেন্দ্রটি শীতলকরণের প্রস্তুতি চলছে।’

এর আগে কিয়েভ বুধবার নিরাপত্তার জন্য ইউরোপের বৃহত্তম প্লান্টের আশপাশের রাশিয়া অধিকৃত এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানায়।

ছয়টি চুল্লির জাপোরিঝিয়া প্ল্যান্টটি গত সপ্তাহে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। কারণ, লড়াইয়ের ফলে ওই এলাকার সমস্ত পাওয়ার লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এটির একটি মাত্র অবশিষ্ট চুল্লি থেকে গুরুত্বপূর্ণ কুলিং সিস্টেমের জন্য বিদ্যুৎ উৎপাদন চলছিল। রবিবার এই চুল্লিটিও বন্ধ করা হলো।

রকেট এবং আর্টিলারি ফায়ার দিয়ে প্ল্যান্টের সঙ্গে গ্রিডের সংযোগকারী পাওয়ার লাইনগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য শুরু থেকেই  রাশিয়া এবং ইউক্রেন একে অপরকে অভিযুক্ত করে আসছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশপাশের এলাকাকে অস্ত্রমুক্ত করার আহ্বান জানিয়েছেন।

প্রবা/জিজি/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা