× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামছেন কেনেডি জুনিয়র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ২২:০৪ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ২২:১৫ পিএম

রবার্ট এফ কেনেডি জুনিয়র। ছবি : সংগৃহীত

রবার্ট এফ কেনেডি জুনিয়র। ছবি : সংগৃহীত

ডেমোক্র্যাট শিবির থেকে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। বর্তমানে ৬৯ বছর বয়সি এ প্রার্থী হত্যাকাণ্ডে প্রাণ হারানো সিনেটর রবার্ট এফ কেনেডির ছেলে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা।

 বুধবার (৫ এপ্রিল) পেশায় পরিবেশবিষয়ক এ আইনজীবীর নির্বাচনী শিবিরের কোষাধ্যক্ষ জন ই সালিভান নথিপত্র জমা দেওয়ার খবরটি নিশ্চিত করেছেন। কেনেডি আগে থেকেই নিজ টিকাবিরোধী অবস্থানের বিষয়ে সরব। এ বিষয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করায় ২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তার অ্যাকাউন্ট মুছে দিয়েছিল। 

ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের নিজ নিজ দলের ভেতরে এক ধরনের প্রতিযোগিতা হয়, যা প্রাইমারিস নামে পরিচিত। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট মনোনয়ন নেওয়ার চেষ্টা করেন প্রার্থীরা। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করবেন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে নিজ প্রার্থিতা ঘোষণা করেননি বাইডেন।

এপ্রিলে নির্বাচনী প্রচারণা শুরুর কথা থাকলেও তার শিবিরের কর্মীরা বলছেন, সময়ে পরিবর্তন আনা হয়েছে। সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রীষ্মের শুরুর ভাগে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে আরেক ডেমোক্র্যাট মারিয়ানে উইলিয়ামসন প্রেসিডেন্টশিয়াল দৌড়ে অংশ নেন। অন্যদিকে রিপাবলিকান পাশ থেকে ডোনাল্ড ট্রাম্পই প্রথম নিজ প্রার্থির ঘোষণা দিয়েছেন। রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে এখনও ট্রাম্পই এগিয়ে।

মার্চে টুইটারে কেনেডি জানান, তিনি প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে শামিল হওয়ার কথা বিবেচনা করছেন। সে সময় তিনি বলেছিলেন, আমি যদি শামিল হই, তাহলে আমার শীর্ষ অগ্রাধিকার হবে রাষ্ট্র ও করপোরেট শক্তির দুর্নীতিগ্রস্ত একত্রীকরণের ইতি টানা, যা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, মধ্যবিত্তকে টুকরো করে দিয়েছে, স্থলভাগ ও পানিকে দূষিত করেছে, আমাদের শিশুদের দেহে বিষ ঢুকিয়েছে এবং আমাদের কাছ থেকে মূল্যবোধ ও স্বাধীনতা কেড়ে নিয়েছে। 

সূত্র : বিবিসি   



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা