× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেবানন থেকে ছোড়া রকেট পাকড়াও করল ইসরায়েল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৯:৪৭ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ২০:০০ পিএম

উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে একটি অ্যান্টি-রকেট সিস্টেম আয়রন ডোম। সম্প্রতি তোলা। ছবি : সংগৃহীত

উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে একটি অ্যান্টি-রকেট সিস্টেম আয়রন ডোম। সম্প্রতি তোলা। ছবি : সংগৃহীত

জেরুজালেমের আল-আকসা মসজিদে কিছু দিন ধরে ইসরায়েলি সেনারা হামলা ও অভিযান চালাচ্ছে। এর মধ্যে লেবানন থেকে ইসরায়েলে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। লক্ষ্যে আঘাত হানার আগেই রকেট দুটি অ্যান্টি-রকেট সিস্টেম দিয়ে ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার লেবাননের কোনো এক স্থান থেকে ইসরায়েল সীমান্তের দিকে একটি রকেট ছোড়া হয়। তা সফলভাবে ঠেকিয়ে দেওয়া হয়েছে। এরপর উত্তর ইসরায়েলের সলমি  এবং মোসাভি বেতজিৎ শহরে নাগরিকদের সতর্ক করতে সাইরেন বাজানো হয়েছে। 

আল-জাজিরা জানায়, প্রথম রকেট আসার পর লেবাননের সীমান্তজুড়ে গোলা নিক্ষেপ করে ইসরায়েল। এর কিছুক্ষণ পর দক্ষিণ লেবানন থেকে দ্বিতীয় রকেট ছোড়া হয়। তাও লক্ষ্যে আঘাত হানার আগেই অ্যান্টি-রকেট সিস্টেম আয়রন ডোম দিয়ে ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল। তবে দ্বিতীয় রকেট হামলায় এক শিশু আহত হয়েছে বলে জানা গেছে। 

লেবানন থেকে কারা রকেট হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত ইরানি সহায়তাপুষ্ট হিজবুল্লাহ বিশেষ ঘটনায় লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালায়। 

রকেট হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে লেবাননের সেনাবাহিনী বা সেখানে নিয়োজিত জাতিসংঘের অন্তবর্তীকালীন সেনারা কিছু জানায়নি। 

এক সপ্তাহ ধরে আল-আকসায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। এসব অভিযানে কয়েকশ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। রমজানে আল-আকসায় অভিযান চালানো নিয়ে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ ইসরায়েলের সমালোচনা করছে। 

সূত্র : আল-জাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা