× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গত মাস ছিল পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় উষ্ণতম মার্চ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৮:৪৯ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৯:০০ পিএম

পৃথিবীর ইতিহাসে গত আট বছর ছিল সবচেয়ে গরম। ছবি : সংগৃহীত

পৃথিবীর ইতিহাসে গত আট বছর ছিল সবচেয়ে গরম। ছবি : সংগৃহীত

অ্যান্টার্কটিক সাগরের বরফ ধারণার চেয়ে দ্রুতগতিতে গলছে। বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও উষ্ণতা। এ অবস্থায় গত মাস ছিল পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় উষ্ণতম মার্চ। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইউরোপে কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। 

স্যাটেলাইট, জাহাজ ও উড়োজাহাজ এবং বিশ্বের নানা প্রান্তের আবহাওয়া অধিদপ্তরের শত শত কোটি ডেটা ও ইমেজ ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। 

প্রতিবেদনের ভাষ্যমতে, দক্ষিণ ও মধ্য ইউরোপে গত মার্চে তাপমাত্র গড়ের ওপরে ছিল। উত্তর ইউরোপের অধিকাংশ স্থানে তা গড়ের নিচে ছিল।  

তবে ‍অধিকাংশ উত্তর আফ্রিকা, দক্ষিণ-পশ্চিম রাশিয়া, এশিয়া, উত্তর আমেরিকার উত্তর-পূর্বাংশ, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকার উপকূলীয় অঞ্চলে গরম ছিল গড়ের চেয়ে অনেক বেশি। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের উষ্ণতা বাড়ার পেছনে বড় ভূমিকা রাখছে মানুষ। এ অবস্থায় পৃথিবীর ইতিহাসে গত আট বছর ছিল সবচেয়ে গরম। 

সূত্র : এএফপি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা