× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুরগির তরকারি নিয়ে বিবাদে ছেলেকে খুন করলেন বাবা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১১:৩২ এএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১১:৩৮ এএম

মুরগির তরকারি খাওয়া নিয়ে বিবাদের জেরে ছেলেকে খুন করেছেন বাবা। ছবি : সংগৃহীত

মুরগির তরকারি খাওয়া নিয়ে বিবাদের জেরে ছেলেকে খুন করেছেন বাবা। ছবি : সংগৃহীত

ভারতের কর্ণাটকে বাড়িতে রান্না করা মুরগির তরকারি খাওয়া নিয়ে বিবাদের জেরে ছেলেকে খুন করেছেন বাবা।

বুধবার (৫ এপ্রিল) পুলিশ জানিয়েছে, মঙ্গলবার কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার সুলিয়া তালুকের গুট্টিগড়ে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শিবরাম (৩২)। বাড়িতে তৈরি মুরগির তরকারি খাওয়া নিয়ে তার বাবা শিনার সঙ্গে বিবাদের একপর্যায়ে প্রাণ যায় তার।

সূত্র জানান, বাড়িতে রান্না হয়েছিল মুরগির তরকারি। কিন্তু শিবরাম কাজ সেরে বাড়ি ফেরার আগেই বাবা সব তরকারি খেয়ে ফেলেন। এ নিয়ে ছেলে ও বাবার মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবা ক্ষুব্ধ হয়ে শিবরামের মাথায় কাঠ দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে প্রাণ হারান শিবরাম।

সুব্রহ্মণ্য থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে। নিহত শিবরামের স্ত্রী ও দুই সন্তান রয়েছেন।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা