× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলে কিন্ডারগার্টেনে হামলায় চার শিশু নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১০:৫২ এএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১১:৪০ এএম

ব্লুমেনাউ শহরের ক্যান্টিনহো বুম পাস্তুর কিন্ডারগার্টেনে হামলা চালায় যুবক। ছবি: সংগৃহীত

ব্লুমেনাউ শহরের ক্যান্টিনহো বুম পাস্তুর কিন্ডারগার্টেনে হামলা চালায় যুবক। ছবি: সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের ব্লুমেনাউ শহরে একটি কিন্ডারগার্টেনে কুঠার নিয়ে হামলা চালিয়ে অন্তত চার শিশুকে হত্যা করেছে এক যুবক। এতে আহত হয় আরও চার শিশু। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বুধবার (৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টার দিকে ২৫ বছর বয়সী ওই যুবক ক্যান্টিনহো বুম পাস্তুর কিন্ডারগার্টেনে এ হামলা চালান। হামলার পর ওই যুবক আত্মসমর্পণ করেন।

ব্রাজিলের সামরিক পুলিশ এক বিবৃতিতে জানায়, হামলাকারী যুবক তাদের একটি পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেছেন এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

দমকলকর্মীরা জানিয়েছেন, ওই যুবক কিন্ডারগার্টেনের খেলার মাঠে হামলা চালালে তিন ছেলে ও এক মেয়ে শিশু নিহত হয়। তাদের বয়স চার থেকে সাত বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। হামলার সময় ক্যান্টিনহো বুম পাস্তুর নার্সারিতে প্রায় ৪০ জন শিশু ছিল।

দমকলকর্মীরা আরও জানান, হামলাকারী যুবক প্রাচীর টপকে ব্যক্তিমালিকানায় পরিচালিত ওই কিন্ডারগার্টেনে প্রবেশ করে এবং শিশুদের ওপর এলোপাতাড়ি হামলা চালান।

সংবাদমাধ্যমে হামলার খবর ছড়িয়ে পড়লে অভিভাবকরা কিন্ডারগার্টেনে ছুটে যান। ঘটনার পর শহর কর্তৃপক্ষ বৃহস্পতিবার পর্যন্ত  ব্লুমেনাউ নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। সান্তা ক্যাটারিনা রাজ্যের গভর্নর তিন দিনের শোক ঘোষণা করেছেন।

তবে এ রাজ্যের কিন্ডারগার্টেনে হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২১ সালে ১৮ বছর বয়সি এক যুবক সাউদাদেস পৌরসভায় একটি নার্সারিতে হামলা চালিয়ে  দুই কর্মী এবং তিন শিশুকে হত্যা করেছিলেন।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা