× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্র-তাইওয়ানের বৈঠকের সমালোচনায় চীন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ০৯:৪৭ এএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১১:৩৬ এএম

বুধবার ক্যালিফোর্নিয়ায় কেভিন ম্যাকার্থির সঙ্গে সাই ইং-ওয়েনের সাক্ষাতের মুহূর্ত। ছবি : সংগৃহীত

বুধবার ক্যালিফোর্নিয়ায় কেভিন ম্যাকার্থির সঙ্গে সাই ইং-ওয়েনের সাক্ষাতের মুহূর্ত। ছবি : সংগৃহীত

বিপজ্জনক ত্রিভুজ সম্পর্কের মাঝখানে আটকা পড়েছে তাইওয়ান।

গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনকে নিউইয়র্কে স্বাগত জানানো হয়। এখন তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে ক্যালিফোর্নিয়ায় মুখোমুখি বৈঠক করেছেন।

দুই রাজনীতিবিদ রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে প্রবেশ করার সময় সাই ইং-ওয়েনের সমর্থকদের তাইওয়ানের পতাকা নেড়ে অভিবাদন জানাতে দেখা যায়।

বৈঠক চলাকালীন একটি ছোট বিমান বেইজিংপন্থি একটি ব্যানারসহ বৈঠকস্থলের ওপর দিয়ে উড়ে যায়। ওই ব্যানারে লেখা ছিল : ‘এক চীন! তাইওয়ান চীনের অংশ!’

সাই এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, ‘তাইওয়ানের গণতন্ত্র অভূতপূর্ব চ্যালেঞ্জের সম্মুখীন এবং পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি দ্বীপরাষ্ট্রটি কৃতজ্ঞ।’

যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানের ওই বৈঠককে ‘গুরুতরভাবে ভুলভ্রান্তিমূলক কাজ’ বলে অভিহিত করে এর নিন্দা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের গভীর এবং ক্রমবর্ধমান শত্রুতা তাইওয়ান ইস্যুতে আরও ঘনীভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসির গত গ্রীষ্মে তাইপে সফর নিয়েও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল চীন।

কারণ তাইওয়ান স্বশাসিত দ্বীপ হলেও বেইজিং একে তার ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে।

তাইওয়ানের আমেরিকান ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক উইলিয়াম স্ট্যান্টন বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে পেলোসির সফরের খুব বিরোধী ছিলাম। যুক্তরাষ্ট্রের একজন উচ্চস্তরের রাজনীতিকের জন্য এ দ্বীপে সফরের পরিণতি ছিল বেশ ভীতিজনক।’

তা সত্ত্বেও এই জানুয়ারিতে তিনি হাউস স্পিকার নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাকার্থি পেলোসির অনুসরণে তাইওয়ানের প্রেসিডেন্ট সাইয়ের সঙ্গে বৈঠকে বসলেন।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা