× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন লোগো বদলালো টুইটার?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ২৩:০৭ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ০১:১৭ এএম

টুইটারে চিরচেনা নীল পাখির পরিবর্তে দেখা মেলে ডোজকয়েনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতীক – শিবা ইনু কুকুরের। মূলত পরিবর্তনটি দেখা গেছে ওয়েব সংস্করণে।

টুইটারে চিরচেনা নীল পাখির পরিবর্তে দেখা মেলে ডোজকয়েনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতীক – শিবা ইনু কুকুরের। মূলত পরিবর্তনটি দেখা গেছে ওয়েব সংস্করণে।

হঠাৎ করেই টুইটারের লোগো বদলে দেন সামাজিক মাধ্যমটির নতুন প্রধান নির্বাহী ইলন মাস্ক। চিরচেনা নীল পাখির পরিবর্তে দেখা মেলে ডোজকয়েনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতীক – শিবা ইনু কুকুরের। মূলত পরিবর্তনটি দেখা গেছে টুইটারের ওয়েব সংস্করণে। এ ঘটনার পর অনেকটা সময় পার হয়ে গেলেও, কেন এটি করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। আদৌ এটিই টুইটারের ভবিষ্যত কি না, সে আভাসও মেলেনি। 

কোনো কোনো ব্যবহারকারীর মতে, স্রেফ এপ্রিল ফুল’স ডে’র জন্য করা মজা এটি, যেটিকে চেষ্টা করেও সময়মতো আনতে পারেনি প্রতিষ্ঠানটি। অনেকে আবার বলছেন, মজা নয়, সুনির্দিষ্ট এক মামলা সংশ্লিষ্ট সংবাদ ধামাচাপা দিতেই এ কাণ্ড ঘটিয়েছেন মাস্ক। 

পিরামিড স্কিমে ইন্ধন যোগানোর অভিযোগে ক্রিপ্টোকারেন্সি ডোজকয়েনের বিনিয়োগকারীরা মামলা করে রেখেছেন মাস্কের বিরুদ্ধে। ওই মামলায় তার কাছে ২৫ হাজার আটশ’ কোটি ডলারের ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে। টুইটারের লোগো বদল কাণ্ডের কয়েক দিন আগে সে মামলা থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্রের এক আদালতের দ্বারস্থ হয়েছেন মাস্ক। আবেদন করেছেন সে মামলা খারিজ করে দেওয়ার জন্য।

আরও একটি কারণে এটি করা হয়ে থাকতে পারে। আর তা হলো – প্রতিশ্রুতি রক্ষা।

টুইটার কেনার আগ দিয়ে মাস্ক টুইট করেছিলেন, ‘নতুন কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন আছে কী?’  মাস্কের এক অনুসারী সে প্রশ্নের উত্তরে লিখেছিলেন, ‘টুইটার কিনে নিন। আর পাখির লোগোটা ডোজে বদলে দিন’। প্রতিত্তুরে মাস্ক লিখেছিলেন, ‘হাহা এটা হলে ভালোই হবে।’   

আর তাই হয়তো মাস্ক ওই আলোচনার স্ক্রিনশট টুইট করে লিখেছেন, ‘যে কথা দিয়েছিলাম’। 

ঘটনা যেটাই হোক টুইটারের লোগো বদল ঘটনার পর ডোজকয়েনের মূল্য বেড়েছে প্রায় ৩০ শতাংশ।

প্রসঙ্গত অতীতে টুইটারকে ব্যবহার করে কোনো কিছুর দমদার উঠানামা করানোর নজির রয়েছে মাস্কের। তার নিজের হাতে ডোজকয়েন রয়েছে বলে তিনি একাধিকবার ইঙ্গিত দিয়েছেন। মাস্ক সক্রিয়ভাবে একসময় এর প্রচারণাও করেছেন। তার সমর্থনের জন্য তাকে ‘ডোজফাদার’ খেতাবও দেওয়া হয়েছিল। সূত্র: এনপিআর, গার্ডিয়ান 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা