× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনে শান্তি ফেরাতে বড় ভূমিকা রাখতে পারে চীন : মাখোঁ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ২২:০০ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ২২:১৬ পিএম

বেইজিংয়ে ফরাসি কমিউনিটির উদ্দেশে বক্তৃতা দিচ্ছেন ইমানুয়েল মাখোঁ। ৫ এপ্রিল তোলা। ছবি : সংগৃহীত

বেইজিংয়ে ফরাসি কমিউনিটির উদ্দেশে বক্তৃতা দিচ্ছেন ইমানুয়েল মাখোঁ। ৫ এপ্রিল তোলা। ছবি : সংগৃহীত

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, চীনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্প্রতি এটা আরও গভীর হয়েছে। তাই ইউক্রেনে শান্তি ফেরাতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বুধবার (৫ এপ্রিল) তিন দিনের সফরে বেইজিং পৌঁছেই প্রথম বক্তৃতায় এসব মন্তব্য করেন মাখোঁ। বেইজিংয়ে ফরাসি কমিউনিটি আয়োজিত একটি অনুষ্ঠানে ওই বক্তৃতা দেন তিনি। 

মাখোঁ বলেন, ’ইউক্রেনে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে চীন গুরুত্বপূর্ণ। তাই বেইজিংয়ের সঙ্গে আমরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই।’ 

আল-জাজিরা জানায়, ফরাসি কমিউনিটিতে কথা বলার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাখোঁ। এতে তিনি বলেন, (ইউক্রেন) সংঘাতের শুরু থেকেই আমরা ভুক্তভোগীকে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছি। আর আমরা এটাও স্পষ্ট করেছি যে যারা হামলাকারীর সঙ্গে হাত মেলাবে, তাদের দুষ্কৃতকারীর সহযোগী, আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকারী হিসেবে দেখা হবে। 

মাখোঁর সঙ্গে দেশটির ব্যবসায়ীদের শীর্ষ ৫০ নেতার একটি দলও চীন সফরে এসেছেন। তিন দিনে তারা চীনের বিভিন্ন ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক করবেন। 

বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মাখোঁর বৈঠকের কথা রয়েছে। এতে তারা অন্য বিষয়ের মধ্যে ইউক্রেন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। 

বুধবার মাখোঁর পর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরজুলা ফন দেয়ার লায়েনেরও বেইজিং পৌঁছার কথা রয়েছে। কিন্তু বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি বেইজিং পৌঁছেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। 

সূত্র : আল-জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা