× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসামে নারী বলিদানের ঘটনায় গ্রেপ্তার ৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ২১:১৪ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ২১:২৬ পিএম

গুয়াহাটির কামাখ্যা মন্দিরে ভক্তদের ভিড়। ছবি: সংগৃহীত

গুয়াহাটির কামাখ্যা মন্দিরে ভক্তদের ভিড়। ছবি: সংগৃহীত

ভারতের আসামের গুয়াহাটির একটি মন্দিরে এক নারীকে বলিদানের ঘটনায় অন্তত পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুয়াহাটির ওই মন্দিরে প্রায় চার বছর আগে নারী বলিদানের ঘটনা ঘটেছিল। 

বার্তা সংস্থা এএফপি জানায়, গুয়াহাটির ওই মন্দির এলাকা থেকে মুন্ডহীন নারীর লাশ উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ। দীর্ঘ তদন্তের পর পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে মঙ্গলবার (৫ এপ্রিল) গ্রেপ্তার করে। 

২০১৯ সালে ভারতের গুয়াহাটির প্রত্যন্ত অঞ্চলের ওই মন্দিরে ঘুরতে গিয়েছিলেন ৬৪ বছর বয়সি শান্তি শ নামের ভুক্তভোগী ওই নারী। এ অবস্থায় অভিযুক্তরা ছুরি দিয়ে তার শিরশ্ছেদ করে।

গত জানুয়ারিতে পুলিশ ওই মন্দিরে শান্তির কঙ্কাল শনাক্ত করে। তার আগ পর্যন্ত পুলিশ এই মামলায় কোনো কূল-কিনারা করতে পারছিল না। কঙ্কাল উদ্ধারের পর তদন্তে নতুন মোড় নেয়। পুলিশ কয়েকজন অপরাধীকে খুঁজে বের করতে সক্ষম হয়। তবে এখনও এই মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন।

মঙ্গলবার গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বারাহ বলেছেন, গ্রেপ্তারকৃত পাঁচজনই ওই নারীকে হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত। তবে হত্যাকাণ্ডে মোট ১২ জন অংশ নেন।

ভারতের জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্যমতে, ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে ভারতে মানব বলির অভিযোগে ১০৩টি মামলা হয়েছে। 

গত বছর দেশটির রাজধানী নয়াদিল্লিতে ছয় বছরের এক শিশুকে বলি দেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযুক্ত ওই দুই নির্মাণ শ্রমিক পুলিশের কাছে স্বীকার করেন, ধন-সম্পদ লাভের আশায় দেবতা শিবকে সন্তুষ্ট করতে তারা শিশুটিকে বলি দেয়। 

সূত্র : এএফপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা