× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিথ্যা বিবৃতির জন্য ফ্রান্সের রাষ্ট্রদূতকে রাশিয়ার তলব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৩:১৭ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৪:২৩ পিএম

রাশিয়ান সেনা প্রত্যাহারের পরে বুচার চিত্র। ছবি : সংগৃহীত

রাশিয়ান সেনা প্রত্যাহারের পরে বুচার চিত্র। ছবি : সংগৃহীত

ইউক্রেনে কথিত নৃশংসতার বিষয়ে রাশিয়ার সেনাবাহিনীকে দায়ী করে ফরাসি দূতাবাসের ‘মিথ্যা বিবৃতির’ প্রতিবাদ জানাতে রাশিয়ায় ফ্রান্সের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সোশ্যাল মিডিয়ায় ফরাসি দূতাবাসের প্রকাশিত বিবৃতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে মস্কো

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা স্পষ্টভাবে অগ্রহণযোগ্য। ফ্রান্স সক্রিয়ভাবে ইউক্রেনীয় সেনাবাহিনীকে সামরিক সরঞ্জাম, গোলাবারুদ সরবরাহ করে শত্রুতা দীর্ঘায়িত করার জন্য সম্ভাব্য সবকিছু করছে।’

মস্কোর ভাষ্যমতে, আপত্তিকর ফরাসি বিবৃতিতে কিয়েভের কাছের শহর বুচাতে গণহত্যার জন্য রাশিয়ান বাহিনীকে দায়ী করা হয়েছে। 

প্রসঙ্গত, রাশিয়ান সেনা প্রত্যাহারের পরে বুচাতে বেসামরিক লোকদের গণকবর আবিষ্কৃত হয়েছিল।

গত রবিবার (২ এপ্রিল) ইউক্রেন ওই ভয়াবহ গণহত্যার প্রথম বার্ষিকী চিহ্নিত করেছে।

কিয়েভের প্রসিকিউটররা বলেছেন, রুশ বাহিনী বুচার আশেপাশে প্রায় ১,৪০০ বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এক্ষেত্রে তারা রাশিয়ার কয়েক ডজন সেনাকে দায়ী করেছে।

ইউক্রেন জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৭ জন শিশুও রয়েছে। ওই গণহত্যার সঙ্গে জড়িত থাকার কথা বরাবরই অস্বীকার করেছে মস্কো।

মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয আবারও ‘ভিত্তিহীন’ অভিযোগের কথা উল্লেখ করে বলেছে, ওই গণহত্যার ক্ষেত্রে রাশিয়ার অপরাধের কোনও প্রমাণ নেই।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা