× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানামার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১২:৪৬ পিএম

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭। ছবি : সংগৃহীত

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭। ছবি : সংগৃহীত

পানামার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে গত মঙ্গলবার (৪ এপ্রিল) একটি শক্তিশালি ভূমিকম্প আঘাত হেনেছে। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। 

তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি তুলনামূলকভাবে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে আঘাত হানে। আর এ গভীরতা ছিল মাত্র ১২ কিলোমিটার।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল বোকা চিকা শহর থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণে।

পানামার নাগরিক সুরক্ষা সংস্থা সিনাপ্রোক জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭। 

এটি উপকূল থেকে ৭২ কিলোমিটার দূরে আঘাত হানে এবং মধ্য আমেরিকার এ দেশের বেশির ভাগ অঞ্চলে তা অনুভূত হয়। 

তবে এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

এ ভূমিকম্পে রাজধানী পানামা সিটিসহ দেশটির বেশির ভাগ অংশ কেঁপে ওঠে। এতে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসে।

সূত্র : ইন্ডিয়া টুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা