× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের বিরুদ্ধে মানহানি মামলায় হারলেন স্টর্মি ড্যানিয়েলস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১২:০২ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৪:০৪ পিএম

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস। ছবি : সংগৃহীত

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা মানহানির মামলায় হেরেছেন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস।

যে কারণে স্টর্মি ড্যানিয়েলসকে ক্যালিফোর্নিয়ার নবম ইউএস সার্কিট কোর্ট অব আপিল ট্রাম্পের অ্যাটর্নিদের আইনি ব্যয় বাবদ ১ লাখ ২১ হাজার ডলারের বেশি অর্থ প্রদানের নির্দেশ দিয়েছেন।

এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, একই দিনে ড্যানিয়েলসকে কথিত সম্পর্ক ধামাচাপা দেওয়ার জন্য গোপনে অর্থ প্রদানের সঙ্গে সম্পর্কিত অভিযোগে ট্রাম্পকে হাজির করে ম্যানহাটনের একটি আদালত।

প্রসঙ্গত, এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন।

ধিলন ল গ্রুপের ট্রাম্প অ্যাটর্নি হরমিত ধিলোন টুইটারে আদালতের আদেশের একটি অনুলিপি শেয়ার করেছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘আজ সকালে অ্যাটর্নি ফি জয়ের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন।’

দেওয়ানি মামলাটি আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের গ্রেপ্তার ও নিউইয়র্কে তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সঙ্গে সম্পর্কিত নয়।

ড্যানিয়েলস ২০১৮ সালে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছিলেন, যখন ট্রাম্প একটি টুইট বার্তায় ড্যানিয়েলসের অভিযোগকে এই বলে অভিহিত করেছিলেন যে, ‘একজন অজানা লোক তাকে (স্টর্মি ড্যানিয়েলসকে) ট্রাম্পের সঙ্গে তার কথিত সম্পর্কের বিষয়ে চুপ থাকার জন্য পার্কিং লটে হুমকি দিয়েছেন।’

২০১৮ সালের অক্টোবরে মামলাটি খারিজ করেন ফেডারেল বিচারক এস জেমস ওটেরো।

ওটেরো পরে ড্যানিয়েলসকে আইনি ব্যয় হিসেবে প্রায় ২ লাখ ৯৩ হাজার ডলার প্রদানের নির্দেশ দেন।

আরেকটি আপিল হারানোর পর ড্যানিয়েলসকে আরও ২ লাখ ৪৫ হাজার ডলার ফি প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা