প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৬:৫৭ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১৭:০৩ পিএম
তুষারপাতের সময় নাথু লা এলাকায় প্রায় ১৫০ পর্যটক ছিল। ছবি: সংগৃহীত
সিকিমে প্রবল তুষারপাতে অন্তত ৭ পর্যটক নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে আরও ১৬ জন। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। সিকিমের নাথু লা পর্বত এলাকায় মঙ্গলবার (৪ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে।
বছরের এই সময় সিকিমে পর্যটকদের ভিড় জমে। বিশেষ করে চীন সীমান্তের নাথু লা এলাকার প্রাকৃতিক সৌন্দর্য নয়নাভিরাম রূপ ধারণ করে। ফলে সেখানে উপচে পড়ে পর্যটকদের দল। মঙ্গলবার তুষারপাতের সময় নাথু লা এলাকায় প্রায় ১৫০ পর্যটক ছিল।
এনডিটিভি জানায়, খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করে স্থানীয় পুলিশ, সিকিমের বিভিন্ন পর্যটন সংস্থা ও পর্যটন বিভাগ। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তা ছাড়া মোট কতজন পর্যটক তুষারে ঢাকা পড়েছে তাও জানা যায়নি।
সূত্র : এনডিটিভি