× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের হামলায় সিনিয়র আইএস নেতা নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৪:৫০ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১৪:৫৭ পিএম

জিহাদি সংগঠন আইএআইএসের সন্ত্রাসীরা। ছবি : সংগৃহীত

জিহাদি সংগঠন আইএআইএসের সন্ত্রাসীরা। ছবি : সংগৃহীত

ইউরোপে হামলার পরিকল্পনাকারী আইএসআইএসের সিনিয়র নেতা খালিদ আইদ আহমদ আল-জাবৌরি যুক্তরাষ্ট্রের হামলায় সিরিয়ায় নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড মঙ্গলবার (৪ এপ্রিল) জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের বাহিনী সিরিয়ায় হামলা চালিয়ে ইসলামিক স্টেট গ্রুপের সিনিয়র নেতা খালিদ আইদ আহমদ আল-জাবৌরিকে হত্যা করেছে।’

গত সোমবার সিরিয়ার কোথায় হামলা চালানো হয়েছে সে সম্পর্কে কোনো বিশদ বিবরণ না দিয়ে এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ‘ওই অভিযানে কোনো বেসামরিক লোক নিহত বা আহত হয়নি।’

সেন্টকম প্রধান জেনারেল মাইকেল কুরিলা বলেছেন, ‘২০১৯ সালে সিরিয়া থেকে উৎখাত করা জিহাদি গোষ্ঠী আইএসআএস জাবৌরির নেতৃত্বে মধ্যপ্রাচ্যের বাইরে হামলা পরিচালনার পরিকল্পনা করছিল। জাবৌরির মৃত্যুতে সংগঠনটি হামলার সক্ষমতা হারাবে।’

আইএস সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে বেশ কয়েকটি মারাত্মক হামলার দায় স্বীকার করেছে। 

যার মধ্যে রয়েছে ২০১৫ সালের নভেম্বরে প্যারিসের শহরতলিতে হামলা। যাতে ১৩০ জন নিহত হয় এবং ২০১৬ সালের জুলাইয়ে ফ্রান্সের নিস শহরে আরেকটি হামলা, যাতে ৮৬ জন নিহত হয়।

এখনও প্রায় ৯০০ মার্কিন সেনা সিরিয়ায় রয়েছে। এদের বেশিরভাগই কুর্দি-শাসিত উত্তর-পূর্বে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে আইএসের অবশিষ্টাংশের সঙ্গে লড়াই করছে।

২০১৯ সালের অক্টোবরে ওয়াশিংটন ঘোষণা করেছিল যে, তারা উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি অভিযানে আইএস নেতা আবু বকর আল-বাগদাদিকে হত্যা করেছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা