প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১১:৪৬ এএম
চীন-ভারত সীমান্ত। ছবি : সংগৃহীত
অরুণাচল প্রদেশের ১১টি স্থানের নাম নতুন করে রেখেছে চীন। এর মধ্যে
রয়েছে পাঁচটি পর্বতশৃঙ্গ, দুইটি ভূমি এলাকা, দুইটি আবাসিক এলাকা ও দুইটি নদী। রাজ্যটির
ওপর নিজেদের দাবি আরও জোরালো করতে এমন পদক্ষেপ নিল দেশটি।
তবে এবারই প্রথম নয়, এর আগে ২০১৮ ও ২০২১ সালেও সেখানকার কিছু এলাকার
নাম পরিবর্তন করেছিল। সে সময়ও চীনের দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিল ভারত। নয়াদিল্লির
পক্ষ থেকে দুইবারই বলা হয়েছিল, রাজ্যটি সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, অবিচ্ছেদ্য
অংশ থাকবে।
অরুণাচল হলো এমন এক প্রদেশ, যার সঙ্গে প্রতিবেশী ভারতের সঙ্গে উত্তেজনা
রয়েছে চীনের। ভারত এটিকে অরুণাচল নাম দিয়ে নিজেদের অংশ দাবি করে, অপরদিকে চীন এটিকে
জাংনান তথা তিব্বতের দক্ষিণ অংশ বলে দাবি করে থাকে।
চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি গ্রুপের প্রকাশনার
অংশ দ্য গ্লোবাল টাইমসের মতে, চীনা কর্তৃপক্ষ এই পদক্ষেপকে 'মানসম্মত ভৌগলিক নাম' বলে
অভিহিত করছে।
সূত্র : এনডিটিভি