× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৃত্যুদণ্ড বাতিল করল মালয়েশিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৬:৩৫ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১৭:৪২ পিএম

মালয়েশিয়ার পার্লামেন্ট ভবনের বাইরের দৃশ্য। ৩ এপ্রিল তোলা। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার পার্লামেন্ট ভবনের বাইরের দৃশ্য। ৩ এপ্রিল তোলা। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকয়াত মৃত্যুদণ্ড বাতিল করে এক বিল পাস করেছে। সোমবার (৩ এপ্রিল) পাস করা বিলটা এখন পার্লামেন্টের উচ্চকক্ষ দেওয়ান নেগারায় যাবে। সেখানে পাস হলে যাবে রাজার কাছে। রাজা সই করলে তা আইনে পরিণত হবে। 

নতুন বিলে দেশটিতে বর্তমানে মৃত্যুদণ্ড দেওয়া হয় এমন ৩৪টি অপরাধের সাজা কমিয়ে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। যে যে অপরাধে মৃত্যুদণ্ডের বিকল্প সাজা দেওয়া হবে, তার সংখ্যাও কমিয়ে আনা হয়েছে। তা ছাড়া ‘প্রাকৃতিক আজীবন কারাদণ্ড’ চিরতরে বাতিলের কথা বলা হয়েছে। 

আগে যেসব অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হতো, এখন সেসব অপরাধের জন্য বেত্রাঘাত বা ৩০ থেকে ৪০ বছর কারাদণ্ড দেওয়ার সুপারিশ করা হয়েছে। অপহরণ বা আগ্নেয়াস্ত্র বহনকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে যাবজ্জীবন কারাদণ্ড আগের মতো ৩০ বছর বহাল রাখা হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০১৮ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করে মালয়েশিয়া। আর তখনই মৃত্যুদণ্ড চিরতরে বাতিলের জন্য নতুন আইন প্রণয়নের ঘোষণা দেয় দেশটি। 

তবে পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল তা নিয়ে বিতর্ক শুরু করে। তাদের দাবি ছিল, মৃত্যুদণ্ড থাকবে। তবে তা কার্যকর হবে অন্য শাস্তির মধ্য দিয়ে। অপরাধের মাত্রাভেদে কোন মৃত্যুদণ্ডের কী সাজা হতে পারে, তার সিদ্ধান্ত নেবেন আদালত। এ অবস্থায় মৃত্যুদণ্ড-সংক্রান্ত আইন সংস্কারের বিষয়টি কিছুটা চাপা পড়ে। 

সোমবার পার্লামেন্টে মালয়েশিয়ার আইন উপমন্ত্রী রামকরপাল সিং সমাপনী ভাষণে বলেন, ’অপরাধ কমানোর জন্য মৃত্যুদণ্ড দেওয়া হতো। কিন্তু দেখা গেছে, মৃত্যুদণ্ড দিয়ে আসলে অপরাধ কমানো যায় না। তাই অনেক ভেবে-চিন্তে মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

মালয়েশিয়া এমন এক সময়ে মৃত্যুদণ্ড বাতিল নিয়ে আইন পাস করল, যখন দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মৃত্যুদণ্ডের কার্যকর বেড়েছে। গত বছর ১১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সিঙ্গাপুর। অন্যদিকে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মালয়েশিয়া গত বছর গণতন্ত্রপন্থি চার ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে।

সূত্র : রয়টার্স, আল-জাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা