× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলের মন্ত্রিসভায় নতুন বাহিনীর অনুমোদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১২:৫৭ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১৩:৫১ পিএম

সমর্থক পরিবেষ্টিত ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। ছবি : সংগৃহীত

সমর্থক পরিবেষ্টিত ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি সম্প্রদায়ের সঙ্গে চলমান সংঘর্ষ মোকাবিলায় উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির উত্থাপিত বিতর্কিত ‘ন্যাশনাল গার্ড’-এর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় রবিবার (২ এপ্রিল) জানিয়েছে, মন্ত্রিসভা ওই বাহিনী প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে।

তবে ইসরায়েলের বিদ্যমান নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত একটি কমিটি প্রস্তাবিত ওই ন্যাশনাল গার্ডের কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

এ বিষয়ে কাজ সম্পন্ন করার জন্য কমিটির হাতে ৯০ দিন সময় আছে।

এদিকে বেন-গভিরের অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জরুরি পরিস্থিতি, জাতীয়তাবাদী অপরাধ, সন্ত্রাস এবং সার্বভৌমত্ব শক্তিশালীকরণে ওই ন্যাশনাল গার্ড তার মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে।’

দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড রবিবার সরকারের ওই সিদ্ধান্তকে ‘বিভ্রান্তিকর মানুষের চরমপন্থি ফ্যান্টাসি’ বলে অভিহিত করেছেন।

তিনি বেন-গভিরের প্রাইভেট মিলিশিয়াকে অর্থায়নের জন্য অন্যান্য মন্ত্রণালয়ের বাজেট কমানোর একটি পৃথক সিদ্ধান্তেরও নিন্দা করেছেন।

ল্যাপিড এক টুইটার বার্তায় বলেছেন, ‘সরকারের অগ্রাধিকারগুলো হাস্যকর ও ঘৃণ্য।’

বেন-গভিরের পরিকল্পনার অধীনে নতুন ওই বাহিনী পুলিশ এবং সেনাবাহিনীর পাশাপাশি কাজ করবে এবং ২০২১ সালের মেতে গাজা যুদ্ধের সময় মিশ্র ইহুদি-আরব এলাকায় সংঘটিত ফিলিস্তিনিপন্থি বিক্ষোভের মতো নাগরিক অস্থিরতা মোকাবিলা করবে।

তিনি আর্মি রেডিওকে বলেছেন, ‘এটি একচেটিয়াভাবে অস্থিরতার মোকাবিলা করবে। পুলিশ এ নিয়ে একচেটিয়াভাবে কাজ করে না।’

তেল আবিব পুলিশ বাহিনীর সাবেক জেলা কমান্ডার ডেভিড জুর আলজাজিরাকে বলেছেন, ‘আলাদা বাহিনীর প্রয়োজন নেই। আমি মনে করি এর পরিবর্তে আমাদের বিদ্যমান পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে হবে। পুলিশ কমিশনারের অধীনে নয় এমন কোনো আইন প্রয়োগকারী সংস্থা থাকবে এটা আমরা মেনে নিতে পারি না। এটা খুবই আশ্চর্যজনক যে, সরকার আরেকটি পুলিশ ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছে। এটি একটি বিপর্যয় হবে।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা