× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজা হিসেবে চার্লসের অভিষেক অনুষ্ঠান শুরু

প্রবা ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২ ১২:১২ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২ ১৫:২১ পিএম

রাজা তৃতীয় চার্লস। ছবি : সংগৃহীত

রাজা তৃতীয় চার্লস। ছবি : সংগৃহীত

ব্রিটেনের রাজা হিসেবে চার্লসের অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছে। লন্ডনের সেন্ট জেমসেস প্রাসাদে ঐতিহাসিক রীতির মধ্য দিয়ে তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা করার আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকালে অ্যাকসেসন কাউন্সিলের সামনে তার অভিষেক অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রয়াত রানির শোকে অর্ধনমিত পতাকাগুলো সম্পূর্ণভাবে উত্তোলন করা হবে। প্রথমবারের মতো এই অনুষ্ঠান সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে।

রবিবার পর্যন্ত তার রাজা হওয়ার ঘোষণা প্রচার করা হবে। এরপর পতাকাগুলো ফের অর্ধনমিত করা হবে।

রাজা তৃতীয় চার্লস তার প্রথম বক্তব্যে ‘প্রিয় মায়ের’ সেবাময় জীবন অনুসরণ করার প্রতিশ্রুতি দেন।

শুক্রবার সন্ধ্যায় তিনি মাকে হারানোর দুঃখ প্রকাশ করেন জাতির কাছে। রানির উষ্ণতা, রসবোধ এবং ‘মানুষের মধ্যে সর্বদা সর্বোত্তম দেখার ক্ষমতার’ প্রশংসাও করেন তিনি।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরপরই রাজা হয়েছেন তার বড় ছেলে চার্লস। তবে আনুষ্ঠানিকভাবে উত্তরাধিকারী ঘোষণার জন্য অ্যাকসেসন কাউন্সিল সভার আয়োজন করা হয়ে থাকে।

কাউন্সিল শুরু হবে ব্রিটেনের স্থানীয় সময় সকাল ১০টায়। এখানে নতুন রাজা ব্যক্তিগতভাবে রানির মৃত্যুর ঘোষণা করবেন।

এতে অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন চার্লসের স্ত্রী ক্যামিলা, যিনি এখন রানি কনসোর্টের উপাধি পেয়েছেন। আর রাজার পুত্র ওয়েলসের নতুন প্রিন্স, উইলিয়াম।

তৃতীয় চার্লসের রাজা হওয়ার প্রথম ঘোষণাটি আসবে লন্ডনের সেন্ট জেমসেস প্রাসাদের ফ্রিয়ার কোর্ট ব্যালকনি থেকে বেলা ১১টায়।জনসাধারণের উদ্দেশে দেয়া এই মুহূর্তটি শতাব্দী পুরনো প্রথার মাধ্যমে উদযাপিত হবে। ট্রাম্পেটের তুর্যনিনাদের সঙ্গে লন্ডনের হাইড পার্ক ও টাওয়ার অব লন্ডন থেকে তোপধ্বনি করা হবে।

আনুষ্ঠানিক ঘোষণার অংশ না হলেও ‘রানি মারা গেছেন, রাজা দীর্ঘজীবী হোন’ কথাগুলো বলা হয়।

এর আগে রাজা বলেন, তার জীবন বেশ পরিবর্তিত এসেছে। কয়েক দশক ধরে যে দাতব্য প্রতিষ্ঠান এবং বিষয়গুলোকে সমর্থন করে আসছিলেন সেগুলোতে আর বেশি সময় দিতে পারবেন না।

প্রয়াত রানিকে যুক্তরাজ্য ও কমনওয়েলথের বাসিন্দারা (রানিকে) উদাহরণ হিসেবে স্মরণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ৭৩ বছর বয়সী নতুন রাজা।

প্রবা/এনএস/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা