× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভেনিজুয়েলায় দুর্নীতি বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১৫:২০ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১৫:২৩ পিএম

ভেনিজুয়েলার এর্টনি জেনারেল তারেক উইলিয়াম সাব। ছবি : সংগৃহীত

ভেনিজুয়েলার এর্টনি জেনারেল তারেক উইলিয়াম সাব। ছবি : সংগৃহীত

ভেনিজুয়েলায় রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএসহ সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থাগুলোতে দুর্নীতিবিরোধী অভিযানে ৪০ জনেরও বেশি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

খবরটি গত শনিবার (১ এপ্রিল) নিশ্চিত করেছে দেশটির প্রসিকিউটর কার্যালয়।

দুর্নীতিবিরোধী পুলিশের ইস্যু করা বিবৃতির প্রেক্ষিতে গত ১৭ মার্চ এ অভিযান শুরু করা হয়। 

ওই অভিযানের লক্ষ্য ভয়াবহ দুর্নীতি ও অর্থ আত্মসাতের মতো অপরাধের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা।

ভেনিজুয়েলার এর্টনি জেনারেল তারেক উইলিয়াম সাব এক টুইট বার্তায় জানিয়েছেন, নানা ধরনের দুর্নীতিতে জড়িত থাকায় এ পর্যন্ত ৪২ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে প্রসিকিউটর কার্যালয়। 

এদিকে, দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন দেশটির ক্ষমতাবান তেলমন্ত্রী তারেক আল আইসামি। 

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা এই আইসামি ক্ষমতাসীন দলেই অংশ। তিনি ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট, স্বরাষ্ট্র ও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 

দেশটির অপরাধী চক্র কি পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে তা প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এর পরিমাণ অন্তত তিনশ কোটি মার্কিন ডলার।

রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থাগুলোতে দুর্নীতিবিরোধী এ অভিযান চালানো হচ্ছে। 

সূত্র : আরএফআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা