× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গান বাজানোয় নারী-চালিত রেডিও বন্ধ করল তালেবান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১৩:৫৭ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১৪:১৭ পিএম

নারী পরিচালিত একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে তালেবান প্রশাসন। ছবি: সংগৃহীত

নারী পরিচালিত একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে তালেবান প্রশাসন। ছবি: সংগৃহীত

রমজান মাসে গান বাজানোয় আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে নারীদের পরিচালিত একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে তালেবান প্রশাসন। স্থানীয় সময় শনিবার (১ এপ্রিল) এক তালেবান কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বন্ধ হয়ে যাওয়া রেডিওটির নাম সাদাই বনোয়ান। যার অর্থ নারীর কণ্ঠ। এটি আফগানিস্তানের নারী পরিচালিত একমাত্র রেডিও স্টেশন। ১০ বছর আগে প্রতিষ্ঠিত হয় রেডিও স্টেশনটি। এতে মোট আটজন কর্মী রয়েছেন, যার মধ্যে ছয়জনই নারী।

বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক ময়েজউদ্দিন আহমাদি বলেন, রেডিও স্টেশনটি রমজান মাসে গান সম্প্রচার  করে ‘ইসলামিক আমিরাতের আইন ও বিধি’ বেশ কয়েকবার লঙ্ঘন করেছে। এ কারণেই রেডিওটি বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে এসব নীতি মেনে চলে এমন ঘটনার পুনরাবৃত্তি করবে না বলে প্রতিশ্রুতি দিলে রেডিওটি ফের চালু করার অনুমতি দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

তবে কোনো ধরনের নিয়ম লঙ্ঘনের কথা অস্বীকার করেছেন রেডিওর প্রধান নাজিয়া সোরোশ। তিনি একে একটি ষড়যন্ত্র উল্লেখ করে বলেন, রেডিওটি বন্ধের কোনো প্রয়োজন ছিল না।

তিনি আরও বলেন, তালেবানের অভিযোগ আমরা গান প্রচার করেছি। কিন্তু বাস্তবে আমরা কোনো ধরনের গান সম্প্রচার করিনি।

বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় ও ভাইস অ্যান্ড ভার্চু অধিদপ্তরের প্রতিনিধিরা স্টেশনে এসে এটি বন্ধ করে দেন। এ বিষয়ে রেডিওর কর্মীরা ভাইস অ্যান্ড ভার্চুর সঙ্গে যোগাযোগ করলে সেখানকার কর্মকর্তারা জানান,স্টেশনটি বন্ধের বিষয়ে তাদের কাছে অতিরিক্ত কোনো তথ্য নেই।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের শাসনভার তালেবানদের দখলে নেওয়ার পর অনেক সাংবাদিক তাদের চাকরি হারিয়েছেন। আফগান ইনডিপেন্ডেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের মতে, তহবিলের অভাবে বা কর্মীরা দেশ ছেড়ে যাওয়ার কারণে অনেক সংবাদমাধ্যম বন্ধ হয়ে গেছে।

পাশাপাশি নারীদের বিশ্ববিদ্যালয়সহ মাধ্যমিক স্কুলে শিক্ষাগ্রহণের নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। নারীদের চাকরি করাও বন্ধ করে দিয়েছে। তবে গানের ওপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। 

এর আগে ১৯৯০’র দশকে ক্ষমতায় এসে তালেবানরা আফগানিস্তানের বেশিরভাগ রেডিও, টেলিভিশন ও সংবাদপত্র নিষিদ্ধ করে দিয়েছিল।

সূত্র: আরব নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা