× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এখনও বেঁচে আছি জানিয়ে হাসপাতাল ছাড়লেন পোপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ২০:১৯ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ২০:৩২ পিএম

হাসপাতাল ছেড়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ছবি: সংগৃহীত

হাসপাতাল ছেড়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ছবি: সংগৃহীত

‘এখনও বেঁচে আছি’ জানিয়ে শনিবার (১ এপ্রিল) হাসপাতাল ছাড়লেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি ভ্যাটিকানে ফিরে গেছেন।   

রয়টার্সের প্রতিবেদন বলছে, পোপের বর্তমান বয়স ৮৬। তাকে রোমের জেমিলি হাসপাতালে নেওয়া হয়েছিল বুধবার। পোপের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা হচ্ছিল। তাকে ব্রঙ্কাইটিসের চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতাল ছাড়ার সময় নিজের সুস্থতার প্রমাণও দিয়েছেন পোপ। হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগের আগে নিজ গাড়ি থেকে বাইরে বের হতে দেখা যায় তাকে। এ সময় ছড়ি ব্যবহার করে হাঁটতে দেখা যায় তাকে।   

তাকে দেখতে জড়ো হওয়া শুভানুধ্যায়ীদের অভিবাদন জানান তিনি। অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গেও সংক্ষিপ্ত সময়ের জন্য কথা বলেন। সেইন্ট পিটারস স্কয়ারের সানডে সার্ভিসে যোগ দেবেন বলেও নিশ্চিত করেন।

গাড়িতে ফিরে যাওয়ার আগে ক্রন্দনরত এক মাকে সান্ত্বনা দেন পোপ ফ্রান্সিস। আগের রাতে হাসপাতালেই মারা গেছেন ওই নারীর মেয়ে। পরে তিনি পিতামাতার সঙ্গেও প্রার্থনা করেন। সূত্র : রয়টার্স     




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা