× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাইডেনের স্ত্রী ও কন্যার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২২ ২১:৫২ পিএম

বাইডেনের স্ত্রী ও কন্যার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন ও তার মেয়ে অ্যাশলে বাইডেনসহ সরকারের উচ্চপদস্থ ২৫ জন ব্যক্তিকে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা এএফপির।

মঙ্গলবার (২৮ জুন) রুশ মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাশিয়ার রাজনীতিবিদ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা জারি করে যাচ্ছে। সেসব নিষেধজ্ঞার প্রতিক্রিয়াতেই এই ২৫ মার্কিন নাগরিককে ‘স্টপ লিস্টে’ (রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা) অন্তর্ভুক্ত করা হলো।’

নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মাইন অঙ্গরাজ্যের প্রতিনিধি সুসান কলিন্স, কেন্টাকি অঞ্চলের প্রতিনিধি মিচ ম্যাককোনেল, আইওয়া অঙ্গরাজ্যের প্রতিনিধি চার্লস গ্রাসলি, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রতিনিধি ক্রিস্টেন গিলবার্টসহ যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা