× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিয়ায় রুশ বিমান হামলায় ১২০ বিদ্রোহী নিহত

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৩ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৬ পিএম

সিরিয়ার ইদলিবে বিমান হামলা চালায় রাশিয়া। ফাইল ফটো

সিরিয়ার ইদলিবে বিমান হামলা চালায় রাশিয়া। ফাইল ফটো

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আল-কায়দার মদদপুষ্ট নুসরা ফ্রন্টের আস্তানায় রাশিয়ার বিমান হামলায় অন্তত ১২০ বিদ্রোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলে ওই হামলা হয়।

চীনের সংবাদমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, সিরিয়ায় রাশিয়ার সামরিক সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, ইদলিব প্রদেশের শেখ ইউসুফ এলাকায় নুসরা ফ্রন্টের প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালায় রুশ বাহিনী। এতে ওই গোষ্ঠীর পর্যবেক্ষণ কেন্দ্র, ড্রোন ও ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংস হয়।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বৃহস্পতিবার রুশ বাহিনী ১৪ বার বিমান হামলা চালানোর পাশাপাশি বিদ্রোহী অধ্যুষিত প্রদেশের বিভিন্ন এলাকায় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

সিরিয়ার ইদলিব এলাকাটি নুসরা ফ্রন্টের মতো আর বেশ কয়েকটি বিদ্রোহী গ্রুপের শক্তিশালী ঘাঁটি হিসেবে চিহ্নিত। 

প্রবা/এইচকে /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা