× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্নো তারকার মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ০৯:৩৪ এএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ১১:৪৯ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ টাকা দিয়ে বন্ধ করানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মার্চ) তাকে ম্যানহাটনের গ্র্যান্ড জুরি আদালতে অভিযুক্ত করা হয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক কোনো প্রেসিডেন্ট হিসেবে তিনিই প্রথম ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন।

ম্যানহাটন জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের নেতৃত্বে শেষ হওয়া তদন্তের পর এ  অভিযোগ গঠন করা হলো। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন চাওয়ার সময়ই এ অভিযোগ তোলা হলো ট্রাম্পের বিরুদ্ধে। তবে ট্রাম্পের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এখনও জানা যায়নি। কারণ ওই অভিযোগপত্র এখনও গোপন রয়েছে।

তবে সাবেক এই প্রেসিডেন্টের দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ। একই সঙ্গে নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে যাবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি নির্বাচনে তার জেতার সম্ভাবনা ক্ষীণ করতে চেষ্টা চালানোর জন্য ডেমোক্র্যাট ব্র্যাগের বিরুদ্ধে অভিযোগ আনেন।

২০১৬ সালের নির্বাচনের আগে ট্রাম্প পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়। এই পর্নো তারকার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হলে তা ধামাচাপা দিতে অনৈতিকভাবে ওই টাকা দেওয়া হয়। ম্যানহাটন জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ এ বছর ট্রাম্পের বিরুদ্ধে এ মামলার কার্যক্রম শুরু করেন।

ড্যানিয়েলসের আসল নাম স্টেফানি ক্লিফোর্ড। তিনি জানান, এক দশক আগে তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ছিল। যদিও এ সম্পর্কের কথা অস্বীকার করেছেন ট্রাম্প।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা