× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবুধাবি পেল নতুন ক্রাউন প্রিন্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৫:৩২ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৫:৫১ পিএম

আবুধাবির প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ছবি : সংগৃহীত

আবুধাবির প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান বুধবার (২৯ মার্চ) তার বড় ছেলে শেখ খালেদকে রাজধানী আবুধাবির ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করেছেন।

নতুন ক্রাউন প্রিন্স ৪১ বছর বয়স্ক শেখ খালেদ আবুধাবির এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ও আবুধাবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানিরও চেয়ারম্যান তিনি। সম্প্রতি আমিরাতের বেশ কয়েকটি বড় উন্নয়ন প্রকল্পেও তাকে তদারকি করতে দেখা গেছে।

এদিকে আবুধাবির শাসক শেখ মোহাম্মদ রশিদ আল মাখতুম, দুবাইয়ের শাসকের দায়িত্বের পাশাপাশি তার ভাই শেখ মনসুর বিন জায়েদ আল-নাহিয়ানকে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেছেন। তিনি তার অন্য ভাই শেখ তাহনউন বিন জায়েদ আল-নাহিয়ান এবং শেখ হাজ্জা বিন জায়েদ আল-নাহিয়ানকে আবুধাবির উপশাসক হিসেবে ঘোষণা করেছেন।  

 

সূত্র : আরব নিউজ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা