× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টর্নেডোয় বিধ্বস্ত মিসিসিপি পরিদর্শনে যাচ্ছেন বাইডেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৩:১২ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৪:২২ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন শুক্রবার (৩১ মার্চ) টর্নেডোয় বিধ্বস্ত মিসিসিপির রোলিং ফর্ক পরিদর্শনে যাবেন।

টর্নেডোয় সেখানে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুনরুদ্ধার প্রচেষ্টা পরিদর্শন করবেন এবং মিসিসিপির জনগণকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার অঙ্গীকার পুনরায় নিশ্চিত করবেন।

গত শুক্রবার দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির কয়েকটি শহরে টর্নেডো আঘাত হানে। কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় ২ হাজার লোকের শহর এই রোলিং ফর্ক লন্ডভন্ড হয়ে যায়। শহরের বাড়িঘরগুলো টুকরো টুকরো এবং গাড়িগুলো চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

রেডক্রসের একজন কর্মকর্তা রোলিং ফর্ক শহরটিকে যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন। জন ব্রাউন নামে রেডক্রসের ওই কর্মকর্তা বলেন, মনে হচ্ছিল শহরটিতে বোমা ছোড়া হয়েছে।

প্রসঙ্গত, রেডক্রস শহরটিতে সহায়তা কেন্দ্র স্থাপন করেছে।

বাইডেন রবিবার মিসিসিপির জন্য ফেডারেল দুর্যোগ ঘোষণা অনুমোদন এবং পুনরুদ্ধার প্রক্রিয়ার জন্য সহায়তা উন্মুক্ত করেন।

উল্লেখ্য, আবহাওয়ার ভয়াবহ রূপ টর্নেডো বিষয়ে আগে থেকে ধারণা পাওয়া খুব কঠিন। যুক্তরাষ্ট্রে বিশেষ করে মধ্য ও উত্তরাঞ্চলে প্রায়ই টর্নেডো আঘাত হানে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা