× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘৃণামূলক বক্তব্য গণতন্ত্রের জন্য হুমকি : ভারতের সুপ্রিম কোর্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ২২:০৮ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ২২:২১ পিএম

ভারতের সুপ্রিম কোর্ট। ছবি : সংগৃহীত

ভারতের সুপ্রিম কোর্ট। ছবি : সংগৃহীত

ঘৃণামূলক বক্তব্য গণতন্ত্রের জন্য হুমকি। রাজনীতিবিদদের এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। রাজনীতিকে ধর্মের সঙ্গে মেশানো যাবে না। ভারতের সুপ্রিম কোর্ট বুধবার (২৯ মার্চ) এক মামলার শুনানিতে এসব মন্তব্য করেন। 

সুনির্দিষ্ট গোষ্ঠীর মানুষের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে ঘৃণামূলক বক্তব্য ছড়ানো হচ্ছে, এমন অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করেন আইনজীবী তুষার মেহতা ও শাহিন আব্দুল্লাহ। বুধবার মামলাটির শুনানি করেন সুপ্রিম কোর্টের বিচারক কেএম জোসেফ এবং বিভি নাগারথনার একটি বেঞ্চ। 

এনডিটিভি জানায়, এই দুই বিচারক শুনানিতে মন্তব্য করেন, রাজনীতিবিদরাই সবচেয়ে বড় সমস্যা। তারা রাজনীতিকে ধর্মের সঙ্গে মেশাচ্ছেন। কিন্তু গণতন্ত্রের জন্য এটা অত্যন্ত ভয়ংকর। রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করলেই কেবল এ সমস্যার সমাধান হতে পারে। তাই রাজনীতিবিদদেরই এ বিষয়ে এগিয়ে আসতে হবে।

সূত্র : এনডিটিভি




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা