× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রানির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২ ২০:৪৬ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২ ০০:০৯ এএম

 রানি দ্বিতীয় এলিজাবেথ। সংগৃহীত ছবি

রানি দ্বিতীয় এলিজাবেথ। সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাকিংহাম প্যালেস। ৯৬ বছর বয়সী অসুস্থ রানির পাশে থাকতে রাজপরিবারের সদস্যদের অনেকেই বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ড পৌঁছেছেন। 

বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার সকালে বেশকিছু পরীক্ষার পর রানির চিকিৎসকরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখার পরামর্শ দিয়েছেন।’

এতে আরও বলা হয়, ‘রানি বালমোরালে আছেন এবং সেখানে তার কোনও অসুবিধা হচ্ছে না।’

রানির শরীর ভালো নেই এমন খবর ছড়িয়ে পড়ার পর সদ্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া লিজ ট্রাস থেকে শুরু করে যুক্তরাজ্যের আরও বেশ কয়েকজন নেতা তার দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেছেন।

গত মঙ্গলবার রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ‍দায়িত্ব নেন ট্রাস। সাধারণত এ অনুষ্ঠান লন্ডনের বাকিংহাম প্যালেসে হয়। কিন্তু এবার রানি সেখানে যাননি। ট্রাস স্কটল্যান্ডের বালমোরালে গিয়ে রানির কাছে সরকার গঠনের অনুমতি নিয়েছেন।

এক টুইটে ট্রাস লেখেন, ‘আমার প্রার্থনা এবং যুক্তরাজ্যের সব মানুষের প্রার্থনা এই সময়ে রানি এবং তার পরিবারের সঙ্গে আছে।’

এবছরই রানি দ্বিতীয় এলিজাবেথের ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে। রানি বর্তমানে গ্রীষ্মকালীন বিশ্রাম নিচ্ছেন এবং গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছেন।

রানির সঙ্গে দেখা করতে এরইমধ্যে ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস এবং ক্যামিলা স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে পৌছেঁছেন। প্রিন্স উইলিয়াম পথে রয়েছেন।


প্রবা/রাই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা