× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিবাসীদের জন্য শর্ত শিথিল করছে জার্মানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৭:৪৬ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৭:৫৪ পিএম

২০২২ সালে জার্মানিতে প্রায় ২০ লাখ কর্মীর ঘাটতি পূরণ করা সম্ভব হয়নি। ছবি : সংগৃহীত

২০২২ সালে জার্মানিতে প্রায় ২০ লাখ কর্মীর ঘাটতি পূরণ করা সম্ভব হয়নি। ছবি : সংগৃহীত

ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানি তীব্র শ্রমিক সংকটে ভুগছে। এ অবস্থায় অভিবাসী শ্রমিকদের জন্য শর্ত শিথিলের কথা ভাবছে দেশটি। বুধবার (২৯ মার্চ) মন্ত্রিসভার এক বৈঠক শেষে নতুন ঘোষণা আসতে পারে। 

২০২২ সালে জার্মানির বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানে প্রায় ২০ লাখ শ্রমিক বা কর্মীর ঘাটতি পূরণ করা যায়নি। কারণ বিপুল পরিমাণ মানুষ অবসরে গেলেও তা পূরণ করার মতো যথেষ্ট নতুন লোকবল নেই দেশটিতে। 

এ অবস্থায় চ্যান্সেলর ওলাফ শলৎজ সরকার সহজ শর্তে অভিবাসী দক্ষ শ্রমিকদের আকৃষ্ট করতে চেষ্টা করছেন বলে উল্লেখ করা হয়েছে এএফপির এক প্রতিবেদনে।  

সম্প্রতি শলৎজ বলেন, ’জার্মানিতে বর্তমানে যে পরিমাণ লোকবল রয়েছে, তা দিয়ে আমাদের শিল্পের চাহিদা পূরণ করা সম্ভব হবে না। তাই জরুরি ভিত্তিতে আমাদের বিদেশি লোকবল দরকার। এজন্য অভিবাসীদের বৈধভাবে জার্মানিতে প্রবেশের পথ উন্মুক্ত করতে হবে।’ 

নতুন বিলে জার্মান ভাষা জানা, সংশ্লিষ্ট চাকরির যোগ্যতা এবং বয়সের ভিত্তিতে অভিবাসীরা জার্মানিতে প্রবেশ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। 

সূত্র : এএফপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা