× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যালিফোর্নিয়ায় ফের আঘাত হেনেছে শক্তিশালী ঝড়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৫:৫৩ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৫:৫৭ পিএম

ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ঝড়ে তুষারপাত অব্যাহত রয়েছে। ছবি : সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ঝড়ে তুষারপাত অব্যাহত রয়েছে। ছবি : সংগৃহীত

কয়েক মাস যাবৎ একের পর এক ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য। এরই মধ্যে মঙ্গলবার (২৮ মার্চ) ফের শক্তিশালী একটি ঝড় আঘাত হেনেছে রাজ্যটিতে। এতে প্রবল বাতাসের সঙ্গে টানা বৃষ্টিপাত ও তুষারপাত অব্যাহত রয়েছে।

রাজ্যের আবহাওয়া পূর্বাভাসে উপকূলীয় পর্বত ও সিয়েরা নেভাদায় ভারী তুষারপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। যেখানে ৪ ফুট (১ দশমিক ২ মিটার) পর্যন্ত তুষারপাত হতে পারে বলে জানানো হয়। তা ছাড়া বৃহত্তর লেক তাহো এলাকায়ও তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়টি দক্ষিণ দিকে মোড় নেওয়ার সঙ্গে সঙ্গে ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরীয় আর্দ্রতা টেনে আনবে বলে আশা করা হয়েছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোয় এ বৃষ্টিপাত এতটা বাড়বে বলে আশা করা হয়নি।

টানা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদায় তুষারপাতের পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে গেছে।

গত বছরের ডিসেম্বরের শেষে আবহাওয়ার বৈরিতা শুরু হয় রাজ্যটিতে। সে সময় শক্তিশালী ঘূর্ণিঝড় শুরু হয় সেখানে। এর পর থেকে কয়েক মাস যাবৎ থেমে থেমে বৃষ্টিপাত, তুষার ও ঝড় অব্যাহত রয়েছে।

সূত্র : আরব নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা