× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের পুলিশের সামনে দিয়ে পালালেন অমৃতপাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৫:১৭ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৫:৪৮ পিএম

অনুসারীদের সঙ্গে খালিস্তানি নেতা অমৃতপাল সিং। ছবি : সংগৃহীত

অনুসারীদের সঙ্গে খালিস্তানি নেতা অমৃতপাল সিং। ছবি : সংগৃহীত

ভারতের পাঞ্জাবে ফের পুলিশের সামনে দিয়ে পালিয়ে গেলেন খালিস্তানি নেতা অমৃতপাল সিং এবং তার সঙ্গী পাপালপ্রীত। মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় হোসিয়ারপুর থেকে গা ঢাকা দেন খালিস্তানি নেতা এবং তার ওই সঙ্গী।

তবে পুলিশের দাবি, অমৃতপাল পালাতে পারলেও তার দুই সঙ্গীকে আটক করা হয়েছে।

পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে, ফাগওয়ারা থেকে হোসিয়ারপুরে সড়কপথে আসছেন অমৃতপাল। সাদা রঙের ইনোভা গাড়িতে করে তারা আসছিলেন। সেই খবর পেয়ে পুলিশ পিছু নেয় গাড়িটির। ইনোভা গাড়িটিকে অনুসরণ করছিল আরও একটি গাড়ি।

হোসিয়ারপুর যাওয়ার পথে পুলিশের একটি চেকপোস্ট পড়ে। সেই চেকপোস্ট নির্বিঘ্নে পেরিয়ে অবশেষে মেহতিয়ানায় একটি গুরুদ্বারের কাছে দাঁড়ায় অমৃতপালের গাড়ি।

হোসিয়ারপুরের সিআইডি সূত্রে খবর, গুরুদ্বারের কাছে গাড়িটি রেখে দিয়ে পালিয়ে যান অমৃতপাল, পাপালপ্রীত এবং আর এক সঙ্গী। এরপর তল্লাশি চালিয়ে অমৃতপালের দুই সঙ্গীকে আটক করে পুলিশ।

এই দুজনই অমৃতপালের গাড়িকে অনুসরণ করছিলেন। আটক দুই ব্যক্তি পাঞ্জাবের বাসিন্দা হলেও থাকেন উত্তরপ্রদেশের লখিমপুর খেড়িতে।

পুলিশের ধারণা, হোসিয়ারপুরেই আত্মগোপন করে রয়েছেন অমৃতপাল। মঙ্গলবার রাত থেকেই পুরো হোসিয়ারপুর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

পুলিশের এক সূত্রের খবর, হোসিয়ারপুরের মারনাইগ্রাম গ্রামে আত্মগোপন করে থাকতে পারেন খালিস্তানি নেতা। মেহতিয়ানার গুরুদ্বার থেকে এই গ্রামের দূরত্ব বেশি নয়। তাই মঙ্গলবার রাত থেকেই ওই গ্রামের প্রতিটি ঘরে ঢুকে তল্লাশি চালিয়েছে পুলিশ।

গত সোমবারই অমৃতপালের একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। প্রকাশিত হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল পূর্ব দিল্লির মধু বিহারে রাস্তা দিয়ে হাঁটছেন অমৃতপাল। তার মাথায় পাগড়ি ছিল না।

পুলিশও নিশ্চিত করেছে যে, সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা গেছে, তিনি অমৃতপাল।

১১ দিন ধরে পলাতক অমৃতপাল ও তার সঙ্গী। নাগালে পেয়েও ধরতে পারেনি পুলিশ। বারবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হচ্ছেন এই খালিস্তানি নেতা। বারবার নিজের অবস্থান বদলাচ্ছেন তিনি। গত ১১ দিনে কখনও তাকে দেখা গিয়েছে হরিয়ানায়, দিল্লি, উত্তরপ্রদেশ তো কখনও আবার পাঞ্জাবে।

সূত্র : ইকোনমিক টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা