× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করবেন আইএইএ প্রধান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৫:০২ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৫:১৪ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আন্তর্জাতিক পরমানু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আন্তর্জাতিক পরমানু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান বুধবার (২৯ মার্চ) ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

এএফপি জানিয়েছে, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

ইউরোপের বৃহত্তম এই পারমাণবিক কেন্দ্রের ব্যাপারে গভীর উদ্বেগ রয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার। কেন্দ্রটি ইউক্রেনের দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে অবস্থিত।

রাশিয়ার পরমাণু সংস্থা রোসেনারগোয়াটমের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি এবং তার প্রতিনিধি দল বুধবার সকালে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

আইএইএ জানায়, গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে এটি হবে গ্রোসির দ্বিতীয় জাপোরিঝিয়া সফর।

তিনি কেন্দ্রটির পারমাণবিক সুরক্ষা ব্যবস্থা এবং সেখানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরাসরি মূল্যায়ন করার পরিকল্পনা করেছেন।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে সংস্থাটির বিশেষজ্ঞদের একটি দল এ কেন্দ্রের অভ্যন্তরে রয়েছে। তবে গ্রোসি বলেন, সেখানের পরিস্থিতি এখনো বিপজ্জনক।

কেন্দ্রটি পরিদর্শনের আগে তিনি গত সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাত করেন। এ সময় জেলেনস্কি বলেন, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা এ পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা কিয়েভের পক্ষে সম্ভব নয়।

জেলেনস্কি গ্রোসিকে বলেন, ‘জাপোরঝিয়া পারমাণবিক কেন্দ্র ও সংলগ্ন এলাকা থেকে রাশিয়ার সেনা ও কর্মীদের অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া ছাড়া সেখানকার পারমাণবিক সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার যে কোন উদ্যোগ ব্যর্থ হবে।’

সূত্র : ফ্রান্স ২৪

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা