× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে লরিতে ৪৬ অভিবাসীর মরদেহ

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২২ ১৮:১১ পিএম

যুক্তরাষ্ট্রে লরিতে ৪৬ অভিবাসীর মরদেহ

যুক্তরাষ্ট্রের সান অ্যান্টোনিওতে একটি লরির ভেতর থেকে ৪৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মারা যাওয়া সবাই যুক্তরাষ্ট্রে অভিবাসীপ্রত্যাশী ছিল। খবর সিএনএনের।

সান অ্যান্টোনিও ডিস্ট্রিক্ট-৪ সিটি কাউন্সিলের প্রতিনিধি আদ্রিয়ানা রোচা গার্সিয়া জানিয়েছেন, পুলিশপ্রধান উইলিয়াম ম্যাকম্যানাস তাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।

রোচা গার্সিয়া আরও জানান, ৪ শিশুসহ আরও ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

শহরটিতে এখন গ্রীষ্মকাল চলছে। স্থানীয় সময় সোমবার (২৭ জুন) তাপমাত্রা ৪৯ দশমিক ৪ ডিগ্রিতে গিয়ে ঠেকে।

একটি টিভি চ্যানেল জানিয়েছে, সান অ্যান্টোনিও শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেললাইনের পাশে লরিটির সন্ধান মেলে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে ২৫০ কিলোমিটার দূরে শহরটি অবস্থিত।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, লরিটিতে কোনো ধরনের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না। এমনকি ভেতরে খাওয়ার পানিও ছিল না।

মেথোডিস্ট হেলথ কেয়ারের একজন মুখপাত্র জানিয়েছেন, সেখানে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে। বেঁচে থাকা ব্যক্তিরা হিটস্ট্রোকে ভুগছিলেন। তবে এখন সেই তিনজনের অবস্থা স্থিতিশীল।

এই প্রাণহানির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট। এই প্রাণহানি বাইডেনের ‘প্রাণঘাতী উন্মুক্ত সীমান্তনীতির’ ফলাফল বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা