× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনের ড্রোন ভূপাতিত করল রাশিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১২:৪৪ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১২:৪৯ পিএম

ড্রোনটিকে নামিয়ে আনার পর বিস্ফোরণে কিরেয়েভস্কের কেন্দ্রস্থলে একটি বড় গর্ত সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ছবি : সংগৃহীত

ড্রোনটিকে নামিয়ে আনার পর বিস্ফোরণে কিরেয়েভস্কের কেন্দ্রস্থলে একটি বড় গর্ত সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ছবি : সংগৃহীত

ইউক্রেনের একটি ড্রোন রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে বলে দাবি করেছে মস্কো।

ড্রোনটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার ভেতরে কিরেয়েভস্ক শহরে ঢুকলে গত রবিবার (২৬ মার্চ) সেটিকে ভূপাতিত করা হয় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ড্রোনটি নামানোর পর বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন।

ইউক্রেন বিস্ফোরক ড্রোন দিয়ে রাশিয়ার বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে বলে মস্কোর এতদিনের অভিযোগ অস্বীকার করা কিয়েভ এই ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি।

রাশিয়ান আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনটি একটি স্ট্রিজ-টাইপ ইউএভি, যা বিস্ফোরক ভর্তি ছিল। এটিকে নামিয়ে আনার পর বিস্ফোরণে কিরেয়েভস্কের কেন্দ্রস্থলে একটি বড় গর্ত সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

মস্কো থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলে অবস্থিত এই শহরে ওই ড্রোন বিস্ফোরণে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে ইউক্রেনকে হামলার চেষ্টার জন্য অভিযুক্ত করেছে।

গত ডিসেম্বরে মস্কো বলেছিল যে দেশটির দক্ষিণে এঙ্গেলস বিমানঘাঁটিতে গুলিবিদ্ধ একটি ড্রোন থেকে ধ্বংসাবশেষ পড়ে আহত হওয়ার পর তিনজন রাশিয়ান বিমান বাহিনীর সদস্য মারা গেছেন।

গত ফেব্রুয়ারিতে মস্কো তার পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য রাশিয়া এই এঙ্গেলস বিমান ঘাঁটি বারবার ব্যবহার করছে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা